১১ মে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে চিঠি প্রতিযোগিতা

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মে ৬, ২০২৫

১১ মে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে চিঠি প্রতিযোগিতা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ মে ২০২৫ : বিশ্ব মা দিবস উপলক্ষ্যে চিঠি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আসছে ১১ মে বিশ্ব মা দিবস ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ)-এর সাহিত্য বিভাগের উদ্যোগে ‘চিঠিতে আমার মা’ শিরোনামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আমরা সকলেই মাকে ভালোবাসি, কিন্তু হয়তো কখনো বলা হয়ে ওঠে না সেই ভালোবাসার কথা। কখনো লেখা হয় না, কেন আমার মা সেরা—সেই কথাগুলো। সেই না বলা কথা যেন এবার উঠে আসে এনবিএর চিঠিপত্রে—তাই মা দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন।

?সময়সীমা: ৫মে থেকে ১০মে পর্যন্ত

❒  চিঠি প্রতিযোগিতার নিয়মাবলি:

১. প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত।

২.  সর্বোচ্চ ১৮০ শব্দের মধ্যে একটি চিঠি লিখে এনবিএর অফিসিয়াল  গ্রুপে পোস্ট করবেন।

৩. গ্রুপে পোস্ট হওয়া চিঠিতে দর্শক প্রতিক্রিয়া, মন্তব্য এবং বিচারকদের নম্বরের ভিত্তিতে সেরা তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে।

৪. পোস্ট করার সময় হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে:

#চিঠিতে_আমার_মা  #এনবিএ_চিঠি_প্রতিযোগিতা_২০২৫

Manual7 Ad Code

৫. চিঠিটি অবশ্যই বাংলা ভাষায় হতে হবে এবং বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না।

৬. চিঠির শুরুতে প্রতিযোগীর নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম এবং জেলার নাম উল্লেখ করতে হবে।

Manual3 Ad Code

৭. চিঠি লেখার নিয়ম মেনে ৫ মে থেকে ১০ মে’র মধ্যে পোস্ট করতে হবে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশনের ফেসবুক গ্রুপে।

পুরস্কার ও স্বীকৃতি:

Manual1 Ad Code

•দর্শক প্রতিক্রিয়া, মন্তব্য এবং বিচারকদের নম্বরের ভিত্তিতে সেরা তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ী ৩ জন  বিশেষভাবে পুরস্কৃত করা হবে।

•সেরা ১০টি চিঠি অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত হবে এবং ১০জনকে অনলাইন সার্টিফিকেট প্রদান করা হবে।

আমাদের গড়ে ওঠার পেছনে মায়ের অসামান্য অবদান ও অকৃত্রিম ভালোবাসাকে কম শব্দে ফুটিয়ে তুলতে এখনই অংশগ্রহণ করুন।

?ফেসবুক গ্রুপে যুক্ত হোন:  https://www.facebook.com/groups/1345838802761581/?ref=share&mibextid=NSMWBT

আয়োজনে—
সাহিত্য বিভাগ
ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ)

#NationalBrightenAssociation #competition #NBA

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ