সংবাদ পাঠিকা সাফিনা আহমদে তরীর অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, জুন ৯, ২০২৫

সংবাদ পাঠিকা সাফিনা আহমদে তরীর অস্বাভাবিক মৃত্যু

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ জুন ২০২৫ : সাবেক সংবাদ উপস্থাপিকা ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমদে তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

রোববার (৮ জুন ২০২৫) বিকালে রাজধানীর নিউ ইস্কাটন থেকে তার মরদেহটি উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

পরিবারের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, চ‍্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন সাফিনা আহমেদ (তরী)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তিনি। সর্বশেষ ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন তিনি। রাজধানীর ইস্কাটনে বোন ও মায়ের সঙ্গে তিনি থাকতেন। দুই বোনের মধ্যে তিনি বড় ছিলেন।

Manual8 Ad Code

নিহতের মা সংবাদমাধ্যমকে জানান, নিজের রুমে তরীকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে মুগদা হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

ওসি মোহাম্মদ রাজু জানান, রোববার হাতিরঝিল থানাকে হাসপাতালে থাকা মরদেহের বিষয়টি জানায় মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, ‘অস্বাভাবিক’ মৃত্যুর আলামত পাওয়া গেছে তরীর মরদেহ সুরতহালে। তার নাক দিয়ে সাদা ফেনা পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ