আমার জীবনের এক স্মরণীয় দিন

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মে ১৬, ২০২৫

আমার জীবনের এক স্মরণীয় দিন

Manual8 Ad Code

মুনমুন আজাদ |

আজ আমার জীবনের এক স্মরণীয় দিন। এই দিনটি আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ।

Manual1 Ad Code

আমি পড়তে শেখার পর পারিবারিক সংগ্রহ থেকে পরিচিত হই “ঠাকুরমার ঝুলি”র সঙ্গে। সেটা দেখেই ছবি আঁকতাম আর দু’ চারটে শব্দে ছড়া লিখতাম।
তখন আমার একনিষ্ঠ পাঠক ও উৎসাহদাতা ছিলেন বাবা। স্কুলের গন্ডি পেরিয়ে কলেজ অবধি লেখালেখিটা চলছিল।

Manual3 Ad Code

তারপর অনেকদিনের নীরবতা। শিক্ষকতা করতে এসে  আমার পরম প্রিয়জন, শুভাকাঙ্ক্ষী অধ্যক্ষ মিসেস নাজমা বেগম আমার ভেতরের সেই সুপ্ত বীজকে আবারও জাগিয়ে তোলেন। এখনো তাঁর উদ্দীপনা আমাকে প্রেরণা যুগিয়ে চলেছে।
আমার লেখার মূল প্ল্যাটফর্ম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।এখানে আমার লেখা পড়ে বন্ধুরা আমার লেখার প্রশংসা করে অনুপ্রাণীত করেছেন।

Manual5 Ad Code

আর বইয়ের পাতায় লেখাগুলো ছাপিয়ে তোলার মতো  দুঃসাহসিক কাজে সহযোগিতা করেছেন আমার জীবনসঙ্গী বন্ধু কে জি এম আজাদ।

Manual6 Ad Code

সবার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা ❤️❤️❤️