রাজনগরে রাস্তার কাজ মাঝপথে বন্ধ হওয়ায় মানুষের দুর্ভোগ চরমে

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২৫

রাজনগরে রাস্তার কাজ মাঝপথে বন্ধ হওয়ায় মানুষের দুর্ভোগ চরমে

Manual8 Ad Code

আউয়াল কালাম বেগ | রাজনগর (মৌলভীবাজার), ২২ জুলাই ২০২৫ : রাজনগরে দেওয়ানদীঘি হতে তারাপাশা হয়ে সমসেরনগর রাস্তা মেরামতের কাজ মাঝপথে বন্ধ হওয়াতে মানুষের দূর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত কাজ সম্পন্ন করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

এদিকে রাস্তার কাজ বন্ধের ফলে বৃষ্টির পানি গর্তে জমে থাকায় মানুষের চলাচলে অসুবিধা ছাড়াও নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে, জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষজন নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। রাস্তাটির কাজ দ্রুত শেষ করার জন্য স্থানীয় বাসিন্দারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

Manual4 Ad Code

এলজিইডি ও এলাকাবাসী সুত্রে জানা যায়, এডিবির অর্থায়নে দেওয়ানদীঘি হইতে তারাপাশা হয়ে সমসেরনগর রাস্তা মেরামতের কাজ এলজিইডির তত্বাবধানে শুরু হয় গত বছর। এতে ব্যয় ধরা হয় ১১ কোটি ৯৩ লাখ টাকা। মুহিবুর রহমান কোকিল ঠিকাদারি প্রতিষ্ঠান চলতি মাসের ২ তারিখ সম্পূর্ণ কাজ সম্পন্ন করার কথা থাকলেও সিংহবাগ কাজ সম্পন্ন করে ওয়াবদা বাঁধ ও তারাপাশা বাজার অংশের দুই কিঃ মিঃ কাজ বন্ধ করে দেন। গত বছরের নভেম্বর মাসে তারাপাশা বাজার অংশের ১ কিঃমিঃ রাস্তা আরসিসি ডালাইয়ের জন্য এক্সেবেটর মেশিন দিয়ে মাটি খনন করা হয়। ফলে রাস্তার এ অংশে অল্প বৃষ্টিতে গর্তের মধ্যে হাটু ও কোমর সমান পানি জমে থাকে । এতে প্রতিনিয়ত ছোট বড় যানবাহন উল্টে পাল্টে ঘটছে দুর্ঘটনা। এই রাস্তা দিয়েই রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলার ২৫ গ্রামের মানুষের যাতায়াত।

তারাপাশা বাজারের পাশে রয়েছে তারাপাশা স্কুল এন্ড কলেজ ও বিভিন্ন স্কুল মাদ্রাসা তাছাড়া সমশেরনগর এই রাস্তা দিয়ে বিমানবন্দর যেতে হয়। এদিকে স্থানীয়দের অভিযোগ এই রাস্তার লোড কেপাসিটি ৫ থেকে ৬ টন বালু মহাল থেকে বালু ভর্তি ৩৫/৩৬ টন লোড নিয়ে শতশত ট্রাক প্রতিনিয়ত যাতায়াত করায় সদ্য সমাপ্ত হওয়া রাস্তার কাজের বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। এ রাস্তা দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধের দাবি স্থানীয়দের।

অটোরিকশা চালক সোহাগ মিয়া বলেন, সারাদিনে ইনকাম করি পাঁচ/ছয়শত টাকা। দিন শেষে গাড়িতে কাজ করাতে হয় তিনশত টাকা, বাকি টাকা দিয়ে বাজার সদাই করা খুবই কষ্টকর হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম সামছুল ইসলাম বলেন এই রাস্তা দিয়ে চলাচল করতে বেশি কষ্ট হচ্ছে শিক্ষার্থীদের।

তারাপাশা বনিক সমিতির সাধারণ সম্পাদক ছায়েদ আহমদ বলেন, ভাংগা রাস্তার কারনে এ বাজারে কেউ আসতে চায়না, এতে আমাদের ব্যবসা মন্দা যাচ্ছে।

মুহিবুর রহমান চৌধুরী বলেন, কিছুক্ষণ আগে আমার সামনে টিন বোঝাই একটি ভ্যানগাড়ি উল্টে যেতে দেখলাম।

Manual7 Ad Code

বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম বাবু বলেন, দ্রুত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে একাধিক বার যোগাযোগ করা হলে তিনি কাজ শুরু করার বিষয়ে শুধু তারিখই করছেন। দুই একদিনের মধ্যে যদি রাস্তার কাজ শুরু না হয়, মৌলভীবাজার জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করব এবং আবারও মানববন্ধন কর্মসূচি পালন করবো।

Manual5 Ad Code

সাবেক ইউপি মেম্বার আব্দুর রসিদ বলেন, রাস্তার যে অংশে কাজ সম্পন্ন হয়েছে ভারী যানবাহন যাতায়াতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।

এই রাস্তার ঠিকাদার মুহিবুর রহমান কোকিল বলেন, তারাপাশা বাজার অংশে ১২ ফুট আরসিসি ঢালাইয়ের সিডিউল ঠিক হয় এতে জনস্বার্থে অসুবিধার বিষয়টি বিবেচনা করে ১৬ ফুটের প্রস্তাব পাঠানো হয় প্রস্তাব অনুমোদন হয়ে আসতে দেরি হওয়াতে কাজ বন্ধ রাখতে হয়েছে। আগামীকাল থেকে তারাপাশা বাজার অংশের প্রাথমিক কিছু কাজ শুরু হবে।

Manual5 Ad Code

উপজেলা প্রকৌশলী রাজু সেন বলেন, ঠিকাদারের সাথে আলাপ হয়েছে তিনি খুব শীঘ্রই কাজ শুরু করবেন।