গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধে মৌলভীবাজারে প্রেস কাউন্সিলের কর্মশালা

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধে মৌলভীবাজারে প্রেস কাউন্সিলের কর্মশালা

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ : গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয় নিয়ে মৌলভীবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) জেলা প্রশাসনের সহযোগিতায় মৌলভীবাজার সার্কিট হাউজ কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। তিনি বলেন, অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে।

সাংবাদিকদের দায়িত্বশীল থেকে জনগণের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে হবে।

Manual2 Ad Code

কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের।

Manual4 Ad Code

দিনব্যাপী এ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা সাংবাদিকতার নীতি-নৈতিকতা, তথ্য যাচাইয়ের গুরুত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ