লক্ষ্মীপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫

লক্ষ্মীপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Manual2 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ২২ অক্টোবর ২০২৫ : লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মো. আকতার হোসেন। জেলা পুলিশের সদস্যদের কল্যাণ, সুযোগ-সুবিধা ও পেশাগত উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

Manual7 Ad Code

সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় একজন পুলিশ সদস্য গুরুতর অসুস্থ হওয়ায়, তার চিকিৎসার সহায়তায় জেলা পুলিশের পক্ষ থেকে অনুদান প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক, পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম, মেডিকেল অফিসার ডা. বাকি বিল্লাহ, ডিআইও-১, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন), জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

সভায় পুলিশ সুপার উপস্থিত সদস্যদের মনোবল বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবামুখী পুলিশি কার্যক্রমে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ