শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রেফতার দুইজন

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রেফতার দুইজন

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৫ অক্টোবর ২০২৫ : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী রীমা রানী সরকার (১৫)-কে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের খালা শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম এবং তার স্বামী মোবারক মিয়া-কে গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code

পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর, দুর্গাপূজার সপ্তমীর দিন শ্রীমঙ্গল শহরের আর.কে. মিশন রোডের দুর্গা মন্দিরে অঞ্জলী দিতে গিয়ে নিখোঁজ হয় রীমা রানী সরকার। নিখোঁজের পরদিন কিশোরীর পিতা মতিলাল বিশ্বাস বাদী হয়ে কমলগঞ্জ উপজেলার কাঠালকান্দি গ্রামের বদরুল আলম (২৫) সহ তিনজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা (নং–০৮, তারিখ: ০৫/১০/২০২৫) দায়ের করা হয়।

অপহরণের পর থেকেই বাংলাদেশ পুলিশের আইজিপি ও সিলেট রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনায়, মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা–র তত্ত্বাবধানে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান শুরু করে।

Manual4 Ad Code

তথ্য-প্রযুক্তির সহায়তায় ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ধারাবাহিক অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় গত ৮ ও ১১ অক্টোবর মামলার এজাহারনামীয় দুই আসামী বদরুল আলম ও শহিদ মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। তবে তাদের কাছ থেকে কিশোরীর অবস্থান সংক্রান্ত পর্যাপ্ত তথ্য না পাওয়ায় তদন্ত আরও জোরদার করা হয়।

Manual1 Ad Code

পরবর্তী তদন্তে ভিকটিমের খালা প্রিয়াংকা সরকারের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে তার কল রেকর্ড বিশ্লেষণ করা হয়। এতে পাওয়া যায়, ভিকটিমকে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর এলাকার শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম ও তার স্বামী মোবারক মিয়া তাদের ভাড়া বাসায় আটকে রেখেছিল।

তদন্তে আরও জানা যায়, শিল্পী সরকার (ওরফে শিল্পী বেগম) ভিকটিমের আপন খালা। প্রায় দুই বছর আগে তিনি প্রেমের সম্পর্কের সূত্রে ইসলাম ধর্ম গ্রহণ করে মোবারক মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঘটনার দিন তিনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী মন্দির এলাকায় অবস্থান করে অঞ্জলী শেষে ফেরার পথে কিশোরী রীমাকে প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সিলেট নিয়ে যান এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন।

এমনকি ঘটনার পর ভিকটিমের মা তার বোন শিল্পীর সঙ্গে যোগাযোগ করে কিশোরীর খোঁজ জানতে চাইলে তিনি অস্বীকার করেন বলে জানায় পুলিশ।

অবশেষে গত ২৪ অক্টোবর তথ্য-প্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোরী রীমা রানী সরকারকে উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত শিল্পী বেগম ও মোবারক মিয়াকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ