পহর জাঙাল-এর বিংশতম সংখ্যা প্রকাশ উপলক্ষে লেখা আহ্বান

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

পহর জাঙাল-এর বিংশতম সংখ্যা প্রকাশ উপলক্ষে লেখা আহ্বান

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ০২ নভেম্বর ২০২৫ : আগামী বিষু (বাংলা নববর্ষ ১৪৩৩) উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের অন্যতম সাহিত্যসংকলন ‘পহর জাঙাল’-এর বিংশ (২০তম) সংখ্যা। এই বিশেষ সংখ্যার জন্য স্বরচিত শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিনির্ভর গল্প, কবিতা, প্রবন্ধ, গবেষণাধর্মী লেখা এবং তঞ্চঙ্গ্যা সংস্কৃতি কেন্দ্রিক চিত্রকর্ম আহ্বান করেছে প্রকাশনা কর্তৃপক্ষ।

সংকলনের সম্পাদক সুরেশ কুমার তঞ্চঙ্গ্যা জানিয়েছেন, উদীয়মান লেখক ও চিত্রশিল্পীদের জন্য এটি একটি উন্মুক্ত আহ্বান। তঞ্চঙ্গ্যা সংস্কৃতির বৈচিত্র্য, ঐতিহ্য ও সমাজবাস্তবতাকে তুলে ধরার লক্ষ্যে প্রতিবারের মতো এবারও নানা ঘরানার লেখা ও শিল্পকর্ম সংগ্রহ করা হচ্ছে।

Manual7 Ad Code

লেখা ও চিত্র পাঠানোর শেষ তারিখ ২০২৬ সালের ২০ জানুয়ারি। আগ্রহী লেখক-লেখিকারা তাঁদের লেখা ই-মেইল (pohorjangalcu@gmail.com) অথবা হোয়াটসঅ্যাপ (০১৫৩৭৪২৫৮১৬) নম্বরে পাঠাতে পারবেন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনের প্রতিনিধিদের কাছেও লেখা জমা দেওয়া যাবে। এর মধ্যে রয়েছেন—
রাভেন তঞ্চঙ্গ্যা (ঢাকা বিশ্ববিদ্যালয়), লুম্বিনী তঞ্চঙ্গ্যা (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), সুয়েল কান্তি তঞ্চঙ্গ্যা (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), ঐশী তঞ্চঙ্গ্যা (চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ), আসিফ তঞ্চঙ্গ্যা (রাঙ্গামাটি সরকারি কলেজ), সুশান্ত তালুকদার (রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সুখীচন্দ্র তঞ্চঙ্গ্যা (রোয়াংছড়ি কলেজ), হ্লামংচু তঞ্চঙ্গ্যা (আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ), সত্য কুমার তঞ্চঙ্গ্যা (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সুমেধ প্রান্ত তঞ্চঙ্গ্যা (রাজশাহী বিশ্ববিদ্যালয়), চন্দ্রধন তঞ্চঙ্গ্যা (বান্দরবান সরকারি কলেজ), বিমল তঞ্চঙ্গ্যা (বান্দরবান বিশ্ববিদ্যালয়), ইমন তঞ্চঙ্গ্যা (কক্সবাজার সরকারি কলেজ) এবং অপু তঞ্চঙ্গ্যা (কর্ণফুলী সরকারি কলেজ)।

Manual4 Ad Code

সম্পাদক সুরেশ কুমার তঞ্চঙ্গ্যা আরও জানান, লেখার মান ও প্রাসঙ্গিকতার ভিত্তিতে প্রয়োজনে লেখা সম্পাদনা, বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সম্পাদনা পর্ষদের থাকবে। এছাড়া অপ্রকাশিত লেখা ফেরত দেওয়া হবে না।

Manual6 Ad Code

‘পহর জাঙাল’ প্রকাশনা দীর্ঘদিন ধরে তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশে কাজ করে আসছে। নববর্ষ উপলক্ষে আসন্ন সংখ্যা তাই বিশেষ গুরুত্ব বহন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যোগাযোগ:
সুরেশ কুমার তঞ্চঙ্গ্যা,
সম্পাদক,
‘পহর জাঙাল’ প্রকাশনা,
কক্ষ নং ৪০৮, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
মোবাইল: ০১৫৩৭৪২৫৮১৬
ই-মেইল: pohorjangalcu@gmail.com

Manual7 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ