লক্ষ্মীপুরে এক প্রবাসীর মেয়ে ধর্ষণের শিকার, আটক ১

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

লক্ষ্মীপুরে এক প্রবাসীর মেয়ে ধর্ষণের শিকার, আটক ১

Manual4 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ০২ নভেম্বর ২০২৫ : লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নে চা দোকানদার হাসানের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে ইউনিয়নের পরিষদের উত্তর পাশে বাবলু মিয়ার সুপারি বাগান থেকে স্থানীয়রা হাসানকে অনৈতিক অবস্থায় আটক করে।

Manual8 Ad Code

ভুক্তভোগী তরুণী এক সৌদি প্রবাসীর মেয়ে। পরিবারের দাবি, গত এক বছর ধরে মেয়েকে নানা প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপন করে চা দোকানদার হাসান। একপর্যায়ে মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে হাসান বিষয়টি গোপন রাখতে চাপ দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি প্রকাশ পায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় স্থানীয় ব্যবসায়ী বাবলু মিয়া, রহিম, বিপ্লবসহ কয়েকজন সুপারি বাগান থেকে হাসান আর ওই মেয়েকে হাতেনাতে আটক করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্থানীয় ধর্মীয় নেতা আব্দুল কুদ্দুস জানান, “ঘটনাটি অমানবিক ও নিন্দনীয়। আমরা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হই। প্রশাসনের কাছে আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

মেয়েটির পিতা ওই প্রবাসী বলেন, “আমি বিদেশে থাকি। এলাকায় শুনেছি আমার মেয়েকে প্রায়ই কু-প্রস্তাব দিত। রাজি না হওয়ায় তাকে হুমকি দিত ও ভয় দেখাত। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর মেয়েটি লক্ষ্মীপুর সদর হাসপাতালে গর্ভপাত (এবর্শন) করিয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত হাসানকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী মেয়েটির অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ