সময়ের হাত ধরে

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

সময়ের হাত ধরে

Manual4 Ad Code

পারভেজ হাসান |

সময়ের হাত ধরে
কত’না রাত ভরে
ফেলেছি চোখের জল,
দুমুঠো ভাতের তরে
কেঁদেছি চিৎকার করে
করিনি কখনো ছল।

Manual6 Ad Code

নুন ছিটা ভাতে
হয়েছে খেতে
তবুও ধৈর্য হারাইনি,
জীবনের ক্ষোভে
পরের ধনের লোভে
বে-পথে পথ বাড়াইনি।

Manual8 Ad Code

ছিলাম যেমন
আছি তেমন
আগের মতোই আছি,
ভালো আছি
সুস্থ আছি
এই নিয়েই বাঁচি।

#

ছড়ার সারমর্ম:

Manual8 Ad Code

পারভেজ হাসানের “সময়ের হাত ধরে” ছড়াটিতে জীবনের সংগ্রাম, ধৈর্য ও সততার এক সুন্দর বার্তা প্রকাশ পেয়েছে। ছড়াকার বলেছেন, জীবনে দুঃখ-কষ্ট, অভাব-অনটন থাকলেও তিনি কখনো অসৎ পথে যাননি, কখনো ভান বা ছল করেননি। নুন-ভাত খেয়ে, চোখের জল ফেলেও তিনি ধৈর্য ধরে থেকেছেন। পরের সম্পদের প্রতি লোভ না করে নিজের সততায় স্থির থেকেছেন।

শেষে তিনি বলেন— এখনো তিনি আগের মতোই আছেন, ভালো ও সুস্থ আছেন, আর এই নিয়েই বেঁচে থাকেন।

Manual5 Ad Code

সারাংশ:
এই ছড়ায় কবি জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও সততা, ধৈর্য ও আত্মসম্মান বজায় রাখার শিক্ষাই দিয়েছেন। কষ্টের মাঝেও সৎ ও সংযমী জীবনযাপনই তাঁর গর্ব ও সুখের কারণ।

এ সংক্রান্ত আরও সংবাদ