তরুণ নেতৃত্ব বিকাশে জাগ্রত নাগরিক ফাউন্ডেশন: নিয়োগ দিচ্ছে সিভিক অ্যাম্বাসেডর

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫

তরুণ নেতৃত্ব বিকাশে জাগ্রত নাগরিক ফাউন্ডেশন: নিয়োগ দিচ্ছে সিভিক অ্যাম্বাসেডর

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫ : দেশব্যাপী তরুণদের নেতৃত্ব বিকাশে নতুন উদ্যোগ নিয়ে এসেছে জাগ্রত নাগরিক ফাউন্ডেশন (জানাফ)। সম্প্রতি সংগঠনটি সারা দেশের বিভিন্ন জেলার সচেতন, দায়িত্বশীল ও উদ্যোগী যুবদের জন্য ‘সিভিক অ্যাম্বাসেডর’ নিয়োগের ঘোষণা দিয়েছে।

Manual6 Ad Code

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, যারা কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে চান, নেতৃত্ব দিতে আগ্রহী এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে প্রস্তুত—তাদের জন্য এটি হবে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

যা যা পাওয়া যাবে

সিভিক অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত তরুণরা বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত মাস্টার ট্রেনিং পাবেন। এই প্রশিক্ষণে নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং সিভিক স্কিল উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজ নিজ জেলায় ওয়ার্কশপ পরিচালনা করতে পারবেন, যার মাধ্যমে তারা সরাসরি কমিউনিটিতে দৃশ্যমান পরিবর্তন আনতে ভূমিকা রাখতে পারবেন।

কে আবেদন করতে পারবেন

Manual5 Ad Code

সংগঠনের ঘোষণায় বলা হয়েছে—সামাজিকভাবে সচেতন, দায়িত্বশীল, পরিবর্তন-আকাঙ্ক্ষী ও যুব নেতৃত্ব গড়তে আগ্রহী ব্যক্তিরা এতে আবেদন করতে পারবেন।

সিভিক অ্যাম্বাসেডরদের বিশেষ সুবিধা

Manual1 Ad Code

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আনুষ্ঠানিকভাবে “Civic Ambassador” স্বীকৃতি পাবেন। পাশাপাশি জানাফের সঙ্গে দীর্ঘমেয়াদি কাজের সুযোগ, নতুন নেটওয়ার্ক, অভিজ্ঞতা ও শেখার পরিবেশ এবং ভবিষ্যতের প্রোগ্রামে অগ্রাধিকারসহ নানা সুবিধা যুক্ত রয়েছে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যুবদের নির্ধারিত অনলাইন ফরম পূরণ করে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/qv3aBs44NhTREn338

সংগঠনটির মতে, “কমিউনিটির নেতৃত্ব তরুণদের হাতেই। পরিবর্তনের যাত্রা শুরু হোক আজ থেকেই।”

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ