ইসলামী অর্থনীতি ও টেকসই উন্নয়ন লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার আজ

প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

ইসলামী অর্থনীতি ও টেকসই উন্নয়ন লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার আজ

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫ : ইসলামী অর্থায়ন কীভাবে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (SDGs) অর্জনে কার্যকর ভূমিকা রাখতে পারে—এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে আয়োজন করা হয়েছে ইন্টারন্যাশনাল ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং কনফারেন্স–২০২৬ (IIFBC 2026)-এর ওয়েবিনার সিরিজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (CSBIB)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ওয়েবিনার অনুষ্ঠিত হবে আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ সময় রাত ৮টা (GMT +6)-এ। ওয়েবিনারের মূল প্রতিপাদ্য— “Islamic Finance and the Sustainable Development Goals (SDGs)”।

ওয়েবিনারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনজন ইসলামী অর্থনীতি ও ফাইন্যান্স বিশেষজ্ঞ বক্তব্য রাখবেন।

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্স-এর অর্থনীতি ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এম. কবির হাসান তাঁর আলোচনায় ইসলামী আর্থিক প্রতিষ্ঠানসমূহের ভূমিকা ও নৈতিক অর্থায়নের মাধ্যমে কীভাবে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন সম্ভব—তা বিশ্লেষণ করবেন।

Manual2 Ad Code

যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের Sharjah Chair in Islamic Law & Finance প্রফেসর ড. হাবিব আহমেদ শরীয়াহভিত্তিক কাঠামো, সুশাসন, নৈতিক অর্থায়ন এবং পরিবেশগত টেকসই উন্নয়নের আলোকে SDGs বাস্তবায়নের দিকনির্দেশনা তুলে ধরবেন।

মালয়েশিয়ার ইউনিভার্সিটি সুলতান জাইনাল আবিদিন-এর ইসলামী ফাইন্যান্স ও শরীয়াহ বিভাগের শিক্ষক ড. মো. হাবিবুর রহমান সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক বৈষম্য হ্রাসে (SDG 10) যাকাত, ওয়াকফ ও ক্বারদে হাসানসহ ইসলামী আর্থিক উপকরণের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

Manual1 Ad Code

আয়োজকরা জানান, এই ওয়েবিনারটি ইসলামী অর্থনীতি বিষয়ে গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ব্যাংকিং ও আর্থিক খাতের পেশাজীবী এবং IIFBC 2026 সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনে আগ্রহীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ওয়েবিনারে অংশগ্রহণের জন্য আগ্রহীরা abpbd.org/webinar-registration লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ