অনলাইন গণমাধ্যম বার্তাযোগ নিউজে বিভিন্ন পদে জনবল নিয়োগ

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫

অনলাইন গণমাধ্যম বার্তাযোগ নিউজে বিভিন্ন পদে জনবল নিয়োগ

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২৫ : অনলাইন গণমাধ্যম বার্তাযোগ নিউজে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মাল্টিমিডিয়া রিপোর্টার (রাজনীতি বিট ও শোবিজ বিট), নিউজরুম এডিটর (ন্যাশনাল ডেস্ক), ট্রেইনি রিপোর্টার এবং ভিডিও এডিটর পদে নিয়োগ দেওয়া হবে।

মাল্টিমিডিয়া রিপোর্টার পদে আবেদনকারীদের সমকালীন আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষতা, শুদ্ধ উচ্চারণ, সংবাদ উপস্থাপনার উপযোগী বাচনভঙ্গি ও স্মার্টনেস থাকতে হবে। এ ছাড়া সাব-এডিটর পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারে স্বতঃস্ফূর্ততা প্রত্যাশা করা হয়েছে।

নিউজরুম এডিটর (ন্যাশনাল ডেস্ক) পদের জন্য সাংবাদিকতা, গণযোগাযোগ বা গণমাধ্যম অধ্যয়ন বিষয়ে অনার্স ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা আবশ্যক, তবে অভিজ্ঞ প্রার্থীদের জন্য শর্ত শিথিলযোগ্য।

ট্রেইনি রিপোর্টার পদে আবেদনকারীদের সাংবাদিকতা, গণযোগাযোগ বা গণমাধ্যম অধ্যয়ন বিষয়ে অনার্স পাশ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে তা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে।

Manual6 Ad Code

ভিডিও এডিটর পদের জন্য ভিডিও এডিটিংয়ে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো ও ইলাস্ট্রেটর বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। এ ছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ডিগ্রি অর্জন করতে হবে। অভিজ্ঞদের ক্ষেত্রে যোগ্যতার শর্ত শিথিলযোগ্য।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে পদের নাম উল্লেখ করে সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি ও আবেদনপত্র ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: bartajognews@gmail.com।

Manual3 Ad Code

উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ