জাতীয় প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন স্থগিত

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫

জাতীয় প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন স্থগিত

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২৫ : জাতীয় প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠেয় এ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।

Manual5 Ad Code

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় সকল সভাপতি পদপ্রার্থী এবং একজন বাদে সাধারণ সম্পাদক পদপ্রার্থীসহ অধিকাংশ প্রার্থী অনিবার্য কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত করার জন্য লিখিত আবেদন করেন। প্রার্থীদের ওই আবেদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করে।

নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন স্থগিত হলেও এটি বাতিল নয় এবং নির্বাচন সংক্রান্ত পরবর্তী কার্যক্রম ও নতুন তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে জাতীয় প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সকলের জন্য গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. মনিরুজ্জামান, শামীমা চৌধুরী, নজরুল ইসলাম, উদয় হাকিম, সায়স্থ সাখাওয়াৎ এবং আ বা ম ছালাউদ্দিন এ সিদ্ধান্তে একমত পোষণ করেছেন এবং যৌথভাবে বিজ্ঞপ্তিটি প্রেরণ করেছেন।

উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাব দেশের সাংবাদিক সমাজের অন্যতম শীর্ষ সংগঠন। প্রতি দুই বছর অন্তর প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণত সাংবাদিক সমাজে ব্যাপক আগ্রহ ও আলোচনা দেখা যায়।

নির্বাচন স্থগিতের ঘোষণার পর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক সদস্য আশা প্রকাশ করেছেন, সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনী সময়সূচি ঘোষণা করা হবে।

Manual1 Ad Code

নির্বাচনে একটি প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, তিনি প্রার্থী হওয়ায় মূলত নির্বাচন স্থগিত হয়ে গেছে। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি প্রার্থী হয়েছি বলেই কি ‘আমরা আর মামুরা’ পদ্ধতির হিসাব মিলছিল না? প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তো আমার জন্য লোভনীয় কোনো পদ নয়। আমাকে বললেই হতো, আমি সরে যেতাম। অন্তত নির্বাচনটা হতো, ক্লাবের সদস্যরা একটা নির্বাচিত কমিটি পেত।”

জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, সংগঠনের স্বার্থ, ঐক্য ও গণতান্ত্রিক ধারা বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে সকল সদস্যের সহযোগিতায় নির্বাচন সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ