প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় সিপিজের উদ্বেগ, সৈয়দ আমিরুজ্জামানের তীব্র নিন্দা

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় সিপিজের উদ্বেগ, সৈয়দ আমিরুজ্জামানের তীব্র নিন্দা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫ : দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) এক বিবৃতিতে সিপিজে জানায়, তারা ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে হামলার সময় একাধিক সাংবাদিক কার্যালয়ের ভেতরে আটকা পড়েন। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়। এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য গুরুতর হুমকি বলে মন্তব্য করেছে সংগঠনটি।

Manual6 Ad Code

সৈয়দ আমিরুজ্জামানের তীব্র নিন্দা

Manual2 Ad Code

এ ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual7 Ad Code

এক বিবৃতিতে তিনি বলেন, “সাংবাদিকতা ও স্বাধীন সংবাদমাধ্যমের ওপর এ ধরনের বর্বর হামলা ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য অশনিসংকেত।”

তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

কমরেড সৈয়দ আমিরুজ্জামান আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজসহ দেশের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

এদিকে দেশ-বিদেশে সাংবাদিক সংগঠন ও মানবাধিকারকর্মীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ