নিউ এজ সম্পাদক নূরুল কবীর হেনস্তার শিকার, সৈয়দ আমিরুজ্জামানের নিন্দা

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫

নিউ এজ সম্পাদক নূরুল কবীর হেনস্তার শিকার, সৈয়দ আমিরুজ্জামানের নিন্দা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫ : দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ডেইলি স্টার কার্যালয়ে হামলার সময় আটকে পড়া সাংবাদিকদের পরিস্থিতি জানতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার ভবনের সামনে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, একদল হামলাকারী নূরুল কবীরকে ঘিরে ধরে তাঁকে আওয়ামী লীগের দালাল বলে চিৎকার করতে থাকে। এ সময় কয়েকজন তাঁর শার্টের কলার ধরে টানাহেঁচড়া করে এবং একাধিক ব্যক্তি তাঁর ওপর হামলার চেষ্টা চালায়। ঘটনাস্থলে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

পরে এনসিপির কয়েকজন নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নূরুল কবীরকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

উল্লেখ্য, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগ থেকে একটি বিক্ষুব্ধ দল কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। পরে তারা দ্য ডেইলি স্টার অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। এ সময় পত্রিকাটির অন্তত ৩০ জন সংবাদকর্মী ভবনের ভেতরে আটকে পড়েন। তাঁদের উদ্ধারের সর্বশেষ পরিস্থিতি জানতে ঘটনাস্থলে যান নূরুল কবীর।

রাতে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া প্রতিক্রিয়ায় নূরুল কবীর বলেন, সম্পাদক পরিষদের সভাপতি হিসেবে সহকর্মী সাংবাদিকদের নিরাপত্তা ও দায়িত্ববোধ থেকেই তিনি সেখানে গিয়েছিলেন।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে নূরুল কবীরের সাহসী ও আপসহীন সাংবাদিকতার ভূমিকা স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বহু সাংবাদিক, লেখক ও নাগরিক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

Manual7 Ad Code

সৈয়দ আমিরুজ্জামানের নিন্দা

Manual5 Ad Code

নূরুল কবীরকে হেনস্তা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual8 Ad Code

এক বিবৃতিতে তিনি বলেন, “দেশের প্রথিতযশা সিনিয়র সাংবাদিক নূরুল কবীরের সঙ্গে অসদাচরণ এবং তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা মুক্ত গণমাধ্যমের ওপর চরম আঘাত। এটি কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে ভয়াবহ হুমকি।”

তিনি অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ