কথাসাহিত্যিক ও সাংবাদিক মহীউদ্দিন আহমেদের ৬১তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

কথাসাহিত্যিক ও সাংবাদিক মহীউদ্দিন আহমেদের ৬১তম মৃত্যুবার্ষিকী আজ

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৫ : কথাসাহিত্যিক, কবি ও সাংবাদিক মহীউদ্দিন আহমেদের ৬১তম মৃত্যুবার্ষিকী আজ। অধুনালুপ্ত দৈনিক ইনসাফ-এর সম্পাদক হিসেবে তিনি একসময় প্রগতিশীল সাংবাদিকতার এক সাহসী কণ্ঠস্বর ছিলেন।

Manual1 Ad Code

১৯৬৪ সালের ২২ ডিসেম্বর মাত্র ৫৬ বছর বয়সে তিনি কুমিল্লার পয়ালগাছা চৌধুরী বাড়ির নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

Manual3 Ad Code

মহীউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার চাঙ্গিনী জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর নাতি শুভ্র চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
দীর্ঘ প্রায় ২৭ বছরের সাংবাদিক ও সাহিত্যিক জীবনে মহীউদ্দিন আহমদ অধুনালুপ্ত দৈনিক ইনসাফ, দৈনিক আমার দেশ, অর্ধসাপ্তাহিক নবনূর, সাপ্তাহিক জেহাদ, পাক্ষিক মোছলমান, মাসিক শতদল ও মাসিক তরুণ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দৈনিক কৃষক, প্রত্যয়, নবযুগ, জিন্দেগি, মিল্লাত ও চাষী পত্রিকায় যুগ্ম সম্পাদক ও বার্তা সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন।

চল্লিশের দশকে তিনি ‘কালপুরুষ’ নামে বিশেষভাবে পরিচিত ছিলেন। উপ-সম্পাদকীয় ও কলাম লেখক হিসেবে তাঁর লেখালেখি পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

জন্মসূত্রে জমিদার পরিবারে জন্মগ্রহণ করলেও ব্রিটিশ ও পরবর্তী পাকিস্তান শাসনামলে তাঁর বিপ্লবী রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে জমিদারি সম্পত্তি নিলামে চলে যায়। ১৯৪৭ সালের পর পাকিস্তান সরকারের শাসনব্যবস্থার কঠোর সমালোচনা করায় তাঁকে একাধিকবার কারাবরণ করতে হয়। এ সময় তাঁর সম্পাদিত দৈনিক ইনসাফ-এর ডিক্লারেশন বাতিল করা হয় এবং বংশালের ছাপাখানাসহ বেশ কিছু গ্রন্থ বাজেয়াপ্ত করা হয়।

Manual7 Ad Code

সাহিত্যক্ষেত্রেও মহীউদ্দিন আহমদের অবদান উল্লেখযোগ্য। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ‘স্বপ্নরেখা’ ও ‘ব্যথার গান’ বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাস ‘মধুচক্র’, ‘বজ্রশক্তি’ সাহিত্য সিরিজ এবং ‘সবজান্তা’ কিশোর সাহিত্য সিরিজে প্রকাশিত প্রায় ৫০টি গ্রন্থ পাঠকমহলে ব্যাপক সমাদৃত হয়। এছাড়াও তিনি রয় চ্যাপম্যান অ্যান্ডুজের রচনার অনুবাদে ‘সেকালের আজব জানোয়ার’ সিরিজ লিখেছেন।
উল্লেখ্য, তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জাতীয় ডেস্কের সমন্বয়কারী কাজি গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদিন)-এর নানা।

এ উপলক্ষে সাহিত্যিক ও সাংবাদিক মহীউদ্দিন আহমদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ