সাংবাদিকদের জন্য মানসিক স্বাস্থ্য সেশনের আয়োজন করেছে এমআরডিআই

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

সাংবাদিকদের জন্য মানসিক স্বাস্থ্য সেশনের আয়োজন করেছে এমআরডিআই

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৩ ডিসেম্বর ২০২৫ : সংকট, সহিংসতা, দুর্যোগ কিংবা চাপপূর্ণ পরিবেশে কাজ করতে গিয়ে মানসিক চাপ ও উদ্বেগে ভুগছেন—এমন সাংবাদিকদের জন্য বিশেষ মানসিক স্বাস্থ্য সেশনের আয়োজন করেছে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। একদিনব্যাপী এই বিশেষ সেশনে অংশ নিতে আগ্রহী সাংবাদিকদের জন্য ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

এমআরডিআই জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মাঠপর্যায়ের সাংবাদিকতা করতে গিয়ে অনেক সাংবাদিক দীর্ঘমেয়াদি মানসিক চাপ, ট্রমা ও পেশাগত অবসাদে আক্রান্ত হচ্ছেন। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

এই বিশেষ সেশনের মূল লক্ষ্য হলো সাংবাদিকদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করা, যেখানে তারা নিঃসঙ্কোচে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা বলতে পারবেন। প্রয়োজনে অংশগ্রহণকারীরা পেশাদার কাউন্সেলরের কাছ থেকে ব্যক্তিগত কাউন্সেলিং সেবাও পাবেন।

এমআরডিআই সূত্রে জানা গেছে, সেশনে অংশগ্রহণকারীদের কথা মনোযোগ দিয়ে শুনবেন প্রশিক্ষিত ও অভিজ্ঞ কাউন্সেলররা। পাশাপাশি মানসিক চাপ মোকাবিলায় করণীয়, আত্মযত্নের কৌশল এবং পেশাগত জীবনে মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।
আয়োজকরা আরও জানিয়েছেন, এমআরডিআই-এর তথ্য অবমুক্তকরণ নীতিমালা অনুযায়ী আবেদন ফর্মে প্রদত্ত সব তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। ফলে অংশগ্রহণকারীরা নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন।

Manual4 Ad Code

এই আয়োজনটি এমআরডিআই ও সুইডেনের ফোজো লিনিয়াস ইউনিভার্সিটির সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। সেশনে অংশগ্রহণের জন্য আসন সীমিত থাকায় আগ্রহী সাংবাদিকদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছে এমআরডিআই।

বিস্তারিত তথ্যের জন্য এমআরডিআই-এর সঙ্গে যোগাযোগ করা যাবে ০১৩১৩-৫৩৭৫৭৫ নম্বরে।
সংকটময় সময়ে দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে এই উদ্যোগ একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক সময়ে সংকটময় পরিস্থিতিতে সাংবাদিকতা করতে গিয়ে মানসিক চাপ অনুভব করলে অংশ নিন এমআরডিআই-এর বিশেষ সেশনে।

আবেদনের শেষ সময় ৩০ ডিসেম্বর ২০২৫। আবেদন করা যাবে অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে।

Manual7 Ad Code

আসন সীমিত, তাই দ্রুত আবেদন করুন এই লিংকে: https://t.ly/ZXgpA

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ