প্রবীণ রাজনীতিক লাল হাজীর দোয়া পেলেন মহসিন মিয়া মধু, বললেন তুমিই এমপি হবে ইনশাল্লাহ

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

প্রবীণ রাজনীতিক লাল হাজীর দোয়া পেলেন মহসিন মিয়া মধু, বললেন তুমিই এমপি হবে ইনশাল্লাহ

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল মৌলভীবাজার), ২৪ ডিসেম্বর ২০২৫ : শ্রীমঙ্গলের প্রথিতযশা প্রবীণ রাজনীতিবিদ আতাউর রহমান (লাল হাজী) চাচার দোয়া ও আশীর্বাদ পেলেন বিএনপির কেন্দ্রীয়ভাবে আলোচিত নেতা ও সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ঘটনা শ্রীমঙ্গল-কমলগঞ্জ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে শ্রীমঙ্গল শহরের উকিলবাড়ি রোডে নিজ বাসভবনে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও পিতৃতুল্য অভিভাবক লাল হাজী চাচার সঙ্গে সাক্ষাৎ করেন মহসিন মিয়া মধু। এ সময় তিনি প্রবীণ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আসন্ন নির্বাচনের জন্য দোয়া প্রার্থনা করেন।

Manual7 Ad Code

সাক্ষাৎকালে লাল হাজী চাচা মহসিন মিয়া মধুর মাথায় হাত রেখে বলেন, “আল্লাহর রহমত ও মানুষের ভালোবাসা তোমার সঙ্গে আছে। তুমি এগিয়ে যাও, মানুষ তোমার পাশে আছে। ইনশাআল্লাহ তুমি নির্বাচিত হবে।”

তিনি আরও বলেন, “শ্রীমঙ্গল-কমলগঞ্জের সব ধর্ম-বর্ণের মানুষ তোমার কাছেই নিরাপদ। আমার শেষ কামনা, তোমার বাকি জীবন যেন মানবকল্যাণে নিবেদিত থাকে।”

উল্লেখ্য, আতাউর রহমান লাল হাজী চাচা বিএনপির বৃহত্তর সিলেট অঞ্চলের একজন পরিচ্ছন্ন, নীতিবান ও ত্যাগী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। দল ও আন্দোলনের জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময়, অর্থসম্পদ ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বিসর্জন দেওয়া এই নেতা বর্তমানে বয়সজনিত অসুস্থতায় ঘরবন্দি জীবনযাপন করছেন।

Manual2 Ad Code

অন্যদিকে মো. মহসিন মিয়া মধু শ্রীমঙ্গল পৌরসভা থেকে একাধিকবার নির্বাচিত সাবেক জনপ্রিয় মেয়র। তিনি মৌলভীবাজার জেলা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রবীণ এই নেতার দোয়া নেওয়াকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
পরিশেষে লাল হাজী চাচার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ