ইপসু’র প্রথম সভাপতি, ভাষা সংগ্রামী মোহাম্মদ সুলতানের প্রতি গভীর শ্রদ্ধা

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬

ইপসু’র প্রথম সভাপতি, ভাষা সংগ্রামী মোহাম্মদ সুলতানের প্রতি গভীর শ্রদ্ধা

Manual3 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ০১ জানুয়ারি ২০২৬ : পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (ইপসু)-এর প্রথম সভাপতি ও ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক মোহাম্মদ সুলতান ছিলেন এ দেশের প্রগতিশীল ছাত্র রাজনীতির এক অগ্রদূত।

১৯৫২ সালের ২৬ এপ্রিল কাজী আনোয়ারুল আজীম ও সৈয়দ আব্দুস সাত্তারকে যুগ্ম আহ্বায়ক করে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (ইপসু) প্রতিষ্ঠিত হয়। একই বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত ইপসু’র প্রথম সম্মেলনে মোহাম্মদ সুলতান সভাপতি নির্বাচিত হন।
অল্প বয়সেই ব্রিটিশবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বামপন্থী রাজনীতিতে আকৃষ্ট হয়ে তিনি ছাত্র ও গণআন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৪৮ সাল থেকেই ভাষা আন্দোলন ও ছাত্র আন্দোলনে তিনি ছিলেন দৃঢ় ও সোচ্চার।

Manual2 Ad Code

১৯৫২ সালের ভাষা আন্দোলনে মোহাম্মদ সুলতান ছিলেন অন্যতম সংগঠক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলনকারী সাহসী শিক্ষার্থীদের একজন ছিলেন তিনি—যা ভাষা আন্দোলনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

Manual4 Ad Code

ইপসু’র প্রথম সভাপতি ও ভাষা সংগ্রামী মোহাম্মদ সুলতানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর বিপ্লবী আদর্শ, সংগ্রামী জীবন ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
শ্রদ্ধা ও ভালোবাসায়—
অমর থাকুন সংগ্রামের এই আলোকবর্তিকা।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ