রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ বিমানবন্দর থেকে গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৬

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ বিমানবন্দর থেকে গ্রেপ্তার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | রাজবাড়ী, ১৬ জানুয়ারি ২০২৬ : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

Manual5 Ad Code

আজ শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) দুপুরে কাতারে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী জেলা শাখা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ (৩৩) রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। ২০২২ সালের মার্চ মাসে তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলিবর্ষণ, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

Manual5 Ad Code

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, ছাত্রলীগ নেতা শাহিন শেখকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে কাতারে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিনামবন্দরের ইমিগ্রেশন পুলিশ প্রথমে গ্রেপ্তার করে। পরে তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি রাজবাড়ী জেলার পুলিশকে জানানো হলে জেলা পুলিশের একটি দল সন্ধ্যা ছয়টার দিকে শাহিনকে তাদের হেফাজতে নেয়।

তাপস কুমার পাল আরও বলেন, রাজবাড়ী জেলা পুলিশের দল আজ রাতেই রাজবাড়ীর উদ্দেশে রওনা দিয়েছে। আগামীকাল শনিবার শাহিন শেখের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে। শাহিনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যাচেষ্টাসহ মোট চারটি মামলা রয়েছে।

Manual2 Ad Code