মাদারীপুরে আওয়ামী লীগের কার্যালয় খোলাকে কেন্দ্র করে উত্তেজনা

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬

মাদারীপুরে আওয়ামী লীগের কার্যালয় খোলাকে কেন্দ্র করে উত্তেজনা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মাদারীপুর, ২১ ফেব্রুয়ারি ২০২৬ : মাদারীপুরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের প্রকাশ্যে সক্রিয়তা ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে।

Manual2 Ad Code

শহীদ মিনারে ফুল দেওয়া ও দলীয় কার্যালয় খোলা–বন্ধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থান নেওয়ার ঘটনায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

Manual1 Ad Code

একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে।

তার বিরুদ্ধে রাজনৈতিক কারণে একাধিক মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন।

এদিকে একই দিনে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয় খোলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিক মাতুব্বর। কিছুক্ষণ পর জেলা ছাত্রদল নেতা নাজমুল হাসান মিলনের নেতৃত্বে তা পুনরায় তালাবদ্ধ করে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Manual6 Ad Code

জেলা ছাত্রদল নেতা নাজমুল হাসান মিলন দাবী করেন, আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা।

তার দাবি, সংশ্লিষ্টদের অনেকের বিরুদ্ধেই একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে। শিবচর থানা পুলিশের একটি টিম বিষয়টির সত্যতা যাচাই করছে এবং মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের উদ্দেশে মাঠে নেমেছে।

Manual1 Ad Code

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রকাশ্যে আসার বিষয়ে তিনি বলেন, তিনি মামলার আসামি কি না বা জামিনে আছেন কি না— তা যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।