কারাবন্দি ছাত্রলীগ নেতা সফিকুল ইসলাম খানের মৃত্যু

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

কারাবন্দি ছাত্রলীগ নেতা সফিকুল ইসলাম খানের মৃত্যু

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | দুমকি (পটুয়াখালী), ২৭ ফেব্রুয়ারি ২০২৬ : পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম খান (৩৮) শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০মিনিটের দিকে কারাহেফাজতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Manual1 Ad Code

তিনি কারাগারে লিভার সিরোসিজ ও হৃদরোগের জটিলতায় বিকেল ৪টায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকাল সাড়ে ৫টায় পুলিশ প্রহরায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Manual3 Ad Code

সফিকুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ২০২৫ সালের ১০ আগস্ট বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলায় গ্রেপ্তার হন। দীর্ঘ সাত মাস কারাগারে বন্দী ছিলেন তিনি।

Manual6 Ad Code

রাতেই পটুয়াখালী কারা কর্তৃপক্ষ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রামের বাড়িতে আনা হবে। শনিবার বিকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার ছোট ভাই শামীম খান জানিয়েছেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।