মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৬

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ : দেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক ও আলেম পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual6 Ad Code

গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ইন্তেকাল হয়।

Manual8 Ad Code

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুদী গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা মীর মনিরুদ্দীন (রহ.) ছিলেন ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীন (রহ.)-এর খলিফা।

Manual4 Ad Code

নিজ গ্রামের নেছারিয়া আলিম মাদরাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। তিনি নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে ১৯৬৭ সালে ফাজিল পাস করেন। সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল পাস করেন।

Manual5 Ad Code

মাওলানা যুক্তিবাদী সুললিত কণ্ঠ ও যুক্তিপূর্ণ আলোচনার জন্য ওয়ায়েজ হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন এবং সারা দেশে দ্বিন প্রচারে অবদান রাখেন।

বাংলাদেশ ছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ধর্মীয় আলোচক হিসেবে আমন্ত্রিত হয়েছেন। মাওলানা যুক্তিবাদী একজন ধর্মীয় লেখকও ছিলেন।