জাবি ছাত্রী শারমিনের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

জাবি ছাত্রী শারমিনের রহস্যজনক মৃত্যু

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৫ মার্চ ২০২৬ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় বিশ্ববিদ্যালয়ের শারমিন নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

শারমিন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনা নিয়ে তদন্ত করছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual4 Ad Code

প্রাথমিক তথ্য অনুযায়ী, রবিবার (১৫ মার্চ ২০২৬) দুপুরে শারমিনের স্বামী বাসায় ফিরে দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান।

তিনি জানান, দুপুর আনুমানিক ২টা থেকে বিকেল ৩টার মধ্যে বাসায় এসে দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে পরে ঘরে প্রবেশ করেন। ঘরে ঢুকে তিনি শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সে সময় তার কোনো সাড়া বা জ্ঞান ছিল না।

Manual8 Ad Code

পরে দ্রুত বাড়িওয়ালার সহায়তায় শারমিনকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Manual2 Ad Code

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম জানান, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে অবগত হন। এরপর লাশ সাভারের এনাম মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। বিকেল পৌনে ৫টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ এ নিয়ে যাওয়া হয়েছে।

আশুলিয়া থানার কর্মরত পুলিশ কামাল হাওলাদার বলেন, ‘এই ঘটনায় আমরা ফোন পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছাই।

Manual6 Ad Code

প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি।’