উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশসহ ৯ জন গ্রেফতার

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৬

উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশসহ ৯ জন গ্রেফতার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৪ মার্চ ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আইয়ুব উর রহমান আকাশসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গল থানা পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলা ও অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আইয়ুব উর রহমান আকাশ (পিতা: মো. দুলাল মিয়া, মাতা: আফরোজা বেগম) পৌরসভার শ্যামলী আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার হন।

Manual4 Ad Code

থানা সূত্র আরও জানায়, আকাশ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া থানা এলাকার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামিসহ আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ