সুনামগঞ্জে স্মৃতিসৌধে মিছিল-স্লোগান, ২ আইনজীবী মিন্টু ও শামীম গ্রেপ্তার

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

সুনামগঞ্জে স্মৃতিসৌধে মিছিল-স্লোগান, ২ আইনজীবী মিন্টু ও শামীম গ্রেপ্তার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ, ২৭ মার্চ ২০২৬ : সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু এবং আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট শামীম আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সন্ধ্যার পর শহরের পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Manual7 Ad Code

অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা। সুনামগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা।

অ্যাডভোকেট শামীম আহমদও সাবেক ছাত্রলীগ নেতা। তার বাড়ি শহরতলির মঙ্গলকাটা এলাকায়।

সুনামগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সঞ্জয় সরকার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, একটি পুরাতন মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে জেলা কালেক্টরেট এলাকায় একটি মিছিল বের করা হয়।

মিছিল শেষে আদালত চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা। এ কর্মসূচিতে অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু এবং অ্যাডভোকেট শামীম আহমদসহ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচির কয়েক ঘণ্টার ব্যবধানের সন্ধ্যার পর ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এ গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও আইনজীবী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual4 Ad Code