লেখক ও সাংবাদিক দীপংকর ভট্ট্যাচার্য লিটনের জন্মদিন আজ

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

লেখক ও সাংবাদিক দীপংকর ভট্ট্যাচার্য লিটনের জন্মদিন আজ

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০১ এপ্রিল ২০২৬ : মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে নিবেদিতপ্রাণ সাহসী কলম সৈনিক, পরিবেশ ও প্রকৃতিবাদী লেখক এবং সিনিয়র সাংবাদিক দীপংকর ভট্ট্যাচার্য লিটনের জন্মদিন আজ। তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় সাংবাদিকতা ও পরিবেশ-সচেতনতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

Manual4 Ad Code

দীপংকর ভট্ট্যাচার্য লিটন কেবল একজন সাংবাদিক নন, তিনি সময়ের সাহসী কণ্ঠস্বর। সমাজের অসঙ্গতি, পরিবেশ ধ্বংস, সামাজিক বৈষম্য ও গণমানুষের অধিকার নিয়ে তিনি নিরলসভাবে লিখে যাচ্ছেন। বিশেষ করে শ্রীমঙ্গলের জীববৈচিত্র্য, চা-বাগান, বনাঞ্চল ও পরিবেশগত সংকট নিয়ে তার ধারাবাহিক লেখালেখি পাঠকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।

Manual6 Ad Code

তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় সাংবাদিকদের সংগঠিত করা, পেশাগত মানোন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তারা দীপংকর ভট্ট্যাচার্য লিটনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেন।

Manual3 Ad Code

শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর মোহাম্মদ বকুল। এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন এবং যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন। শিক্ষাঙ্গন থেকেও শুভেচ্ছা জানিয়েছেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান সুদর্শন শীল।

Manual4 Ad Code

রাজনৈতিক অঙ্গন থেকে আরও এসেছে শুভেচ্ছা। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ দীপংকর ভট্ট্যাচার্য লিটনের সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি তিনি পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। তার লেখনীতে উঠে আসে প্রকৃতির প্রতি গভীর মমত্ববোধ এবং টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা।

জন্মদিনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠকদের ভালোবাসায় সিক্ত এই গুণী সাংবাদিক ও লেখকের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন।

এ সংক্রান্ত আরও সংবাদ