সিলেট-ঢাকা রুটে যাত্রী নিয়ে যাবে বিশেষ ট্রেন ‘ব্যালেন্স এক্সপ্রেস’

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬

সিলেট-ঢাকা রুটে যাত্রী নিয়ে যাবে বিশেষ ট্রেন ‘ব্যালেন্স এক্সপ্রেস’

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ০২ এপ্রিল ২০২৬ : হবিগঞ্জের মাধবপুরে ট্রেন দুর্ঘটনার ২০ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঢাকাগামী আন্তঃনগর উপবন ও চট্রগাম অভিমুখী উদয়ন এক্সপ্রেসের অন্তত দেড় সহস্রাধিক যাত্রী আটকা পড়েন সিলেটে।

এ ক্ষতি পোষাতে শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সিলেট-ঢাকা রুটে ‘ব্যালেন্স এক্সপ্রেস’ নামে বিশেষ একটি ট্রেন চালু করা হয়েছে।

ট্রেনটি শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সিলেট ছেড়ে যাবে। ঢাকা পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে।

সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সিআরবি মহা ব্যবস্থাপকের (পূর্বাঞ্চল) এক সিদ্ধান্তে ট্রেনটি চালু হচ্ছে। তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে বুধবার ঢাকাগামী উপবন সিলেট স্টেশন ছেড়ে যেতে পারেনি।

Manual1 Ad Code

শুক্রবার কালনী এক্সপ্রেস বন্ধ রয়েছে। তাই ওইদিন যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেনটি ছেড়ে যাবে।
নির্দেশনা মোতাবেক ট্রেনটি পারম্ভিক স্টেশন থেকে গন্তব্যে পৌছার আগে চারটি স্টেশনে থামবে। তারমধ্যে কুলাউড়ায় সকাল ৯টা ২৭ মিনিটে, শ্রীমঙ্গলে সকাল ১০টা ১৫ মিনিটে, শায়েস্তাগঞ্জে সকাল ১০টা ৫০ মিনিটে ও অপারেশনাল স্টেশন ঢাকা বিমানবন্দর ১টা ৩৩ মিনিটে পৌঁছাবে।

Manual3 Ad Code

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধারের পর বৃহস্পতিবার বিকেলে প্রায় ২০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলভর্তি ওয়াগন ট্রেন বুধবার রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেল স্টেশন অতিক্রমকালে ৬ বগি লাইনচ্যুত হয়। এরমধ্যে ৫টি বগি লাইনের পাশে উল্টে পড়ে যায় এবং একটি বগি পাশের ডোবার পানিতে পড়ে।

এদিকে, দুর্ঘটনার পরপরই পড়ে যাওয়া তেল সংগ্রহ করতে হিড়িক পড়ে স্থানীয়দের মধ্যে। যে যেভাবে পারে তেল সংগ্রহ করা শুরু করে।

Manual5 Ad Code

পরিস্থিতি বেগতিক দেখে তেল লুটের হিড়িকরোধে ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এছাড়া লাইনচ্যুত হওয়া ওয়াগনগুলোর প্রতিটিতে প্রায় ৩৯ হাজার লিটার করে তেল ছিল। সব মিলিয়ে ট্রেনে প্রায় ২ লাখ লিটার তেল ছিল।

Manual3 Ad Code