শ্রীমঙ্গলে বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে জরুরি সভা ৪ এপ্রিল

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬

শ্রীমঙ্গলে বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে জরুরি সভা ৪ এপ্রিল

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৩’এপ্রিল ২০২৬ : আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে শ্রীমঙ্গলে বৈশাখী উৎসব উদযাপনের লক্ষ্যে এক জরুরি সভা আহ্বান করা হয়েছে।

Manual3 Ad Code

আগামীকাল শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বৈশাখী উৎসব উদযাপন পরিষদ ১৪৩২ এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হবে।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও অনুশীলন চক্রের সাধারণ সম্পাদক মো. কাওছার ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

Manual8 Ad Code

তিনি জানান, উক্ত সভা শেষে অনুশীলন চক্রের উদ্যোগে ‘বৈশাখী উৎসব উদযাপন পরিষদ-১৪৩৩’ গঠনের লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। এতে শ্রীমঙ্গলের সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সুধীজনদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে—
গত বছরের বৈশাখী উৎসবের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন, উদযাপন পরিষদ ১৪৩২ বিলুপ্ত ঘোষণা, আসন্ন বৈশাখী উৎসব-১৪৩৩ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ এবং নতুন উদযাপন পরিষদ গঠন।

আয়োজকরা জানান, শ্রীমঙ্গলে প্রতি বছর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা, পান্তা-ইলিশ উৎসবসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবটি শহরের অন্যতম বড় সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। এ বছরও নতুন উদযাপন পরিষদ গঠনের মাধ্যমে আরও বৃহৎ পরিসরে বৈশাখী উৎসব আয়োজনের পরিকল্পনা নেওয়া হবে বলে জানা গেছে।

Manual7 Ad Code

সভায় শ্রীমঙ্গলের সকল সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Manual6 Ad Code