শ্রীমঙ্গলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক ফিল্ড ট্রিপ

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬

শ্রীমঙ্গলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক ফিল্ড ট্রিপ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৩ এপ্রিল ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগান ও লাউয়াছড়া জাতীয় উদ্যানে নর্থ সাউথ ইউনিভার্সিটির মিডিয়া, কমিউনিকেশন ও জার্নালিজম বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অর্জন এবং পরিবেশ ও শ্রমজীবী মানুষের জীবন সম্পর্কে ধারণা দিতে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিভাগের সহকারী অধ্যাপক ইমশিয়াত শরিফের নেতৃত্বে অর্ধশতাধিক শিক্ষার্থী এই ফিল্ড ট্রিপে অংশগ্রহণ করেন। সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া টি এস্টেট পরিদর্শন করেন।

শিক্ষক ও শিক্ষার্থীরা চা বাগানে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান ভাড়াউড়া টি এস্টেটের জেনারেল ম্যানেজার মো. শিবলী আহমেদ। পরে ম্যানেজারের বাংলো প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীরা একটি ফটোসেশনে অংশ নেন। এ সময় বাগানের উৎপাদন প্রক্রিয়া, চা শ্রমিকদের জীবনযাত্রা, বাগানের ইতিহাস ও ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করা হয়।

Manual5 Ad Code

ফিল্ড ট্রিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা চা পাতা সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, শ্রমিকদের বসবাসের পরিবেশ, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা এবং চা শিল্পের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সরেজমিনে ধারণা লাভ করেন। এছাড়া তারা স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য এবং পর্যটন সম্ভাবনা সম্পর্কেও তথ্য সংগ্রহ করেন, যা তাদের একাডেমিক পড়াশোনা ও গবেষণায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Manual3 Ad Code

একই সফরে শিক্ষার্থীরা লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করেন। সেখানে তারা বনজ পরিবেশ, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীদের অনেকেই এ সফরকে তাদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

ফিল্ড ট্রিপ সম্পর্কে সহকারী অধ্যাপক ইমশিয়াত শরিফ বলেন, “মিডিয়া ও জার্নালিজম বিভাগের শিক্ষার্থীদের জন্য মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তব পরিবেশ, শ্রমজীবী মানুষের জীবন এবং প্রকৃতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা তাদের লেখালেখি, রিপোর্টিং ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Manual2 Ad Code

তিনি আরও বলেন, এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের বইয়ের বাইরে বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করে এবং তাদেরকে দায়িত্বশীল সাংবাদিক ও গণমাধ্যমকর্মী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে।

শিক্ষার্থীরাও এ শিক্ষা সফরে অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আরও শিক্ষা সফরের আয়োজন করার আহ্বান জানান।