সাফ ফুটবল জয়ী স্যামুয়েল রাকসামকে শ্রীমঙ্গলে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

সাফ ফুটবল জয়ী স্যামুয়েল রাকসামকে শ্রীমঙ্গলে সংবর্ধনা প্রদান

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৭ এপ্রিল ২০২৬ : দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর সাফ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে পরাজিত করে ঐতিহাসিক শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে বাংলাদেশ। এই অসাধারণ সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কৃতি সন্তান স্যামুয়েল রাকসাম। তার এ অর্জনে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে পুরো শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলা।

জাতীয় দলের হয়ে পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন স্যামুয়েল রাকসাম। বিশেষ করে ফাইনালে ভারতের বিপক্ষে দলের জয়ে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নৈপুণ্য, দৃঢ়তা ও মাঠে অসাধারণ উপস্থিতি ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। ক্রীড়া বিশ্লেষকদের মতে, এই জয় বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক নতুন মাইলফলক।

দেশের জন্য এমন গৌরব বয়ে আনা এই ফুটবল তারকাকে সংবর্ধনা দিতে পিছিয়ে থাকেনি তার নিজ এলাকা।

Manual2 Ad Code

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৫টায় শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির উদ্যোগে কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।

ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পরিচালক মো. সালেহ আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

এ সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি রায়হান আহমদ, ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, সাবেক কৃতি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক আলতাফ হোসেন মুর্শেদ, ফুটবল কোচ জামান আহমেদ, ব্যবসায়ী কামরুজ্জামান শিপন এবং কালাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. লোকমান মিয়া।

Manual1 Ad Code

এছাড়াও স্থানীয় ক্রীড়াবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সাংবাদিকদের মধ্যে ছিলেন দৈনিক খোলা চিঠির বার্তা সম্পাদক নান্টু রায়, দৈনিক নবচেতনার প্রতিনিধি আফজল হোসেইন এবং কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আল আমিন।

অনুষ্ঠানে স্যামুয়েল রাকসামের ফুটবল ক্যারিয়ার, সাফ চ্যাম্পিয়নশিপে তার অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে তাকে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে সালেহ আহমেদ বলেন, “স্যামুয়েল রাকসাম আমাদের এলাকার গর্ব। ছোটবেলা থেকেই তার ফুটবলের প্রতি আগ্রহ ছিল এবং আমাদের একাডেমি থেকেই তার পথচলা শুরু। আজ তার এই সাফল্য নতুন প্রজন্মকে ফুটবলে আগ্রহী করে তুলবে।”

তিনি আরও বলেন, যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ পেলে প্রত্যন্ত অঞ্চল থেকেও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি সম্ভব—স্যামুয়েল তারই উজ্জ্বল উদাহরণ।

অতিথির বক্তব্যে কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “শ্রীমঙ্গলের মাটি থেকে উঠে আসা একজন তরুণ খেলোয়াড় আজ জাতীয় পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন—এটি আমাদের জন্য অনুপ্রেরণার বিষয়। দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের সঠিক পৃষ্ঠপোষকতা দেওয়া গেলে বাংলাদেশ আরও বড় সাফল্য অর্জন করতে পারবে।” পরিশেষে কমরেড সৈয়দ আমিরুজ্জামান সংবর্ধিত কৃতি এই ফুটবলার স্যামুয়েল রাকসামকে নিয়ে স্বরচিত একটি কবিতা আবৃত্তি করেন।

অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন বলেন, ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে শিরোপা জেতা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। এই জয় দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে এবং ফুটবলের প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি করবে।

Manual2 Ad Code

সাবেক কৃতি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক আলতাফ হোসেন মুর্শেদ বলেন, স্যামুয়েল রাকসামের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি পুরো শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলার গর্ব। তার সাফল্য আগামী প্রজন্মকে স্বপ্ন দেখাবে—একদিন তারাও জাতীয় দলের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।

দেশের ফুটবলে এমন সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকুক—এমন প্রত্যাশা জানিয়ে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি রায়হান আহমদ বলেন, স্যামুয়েল রাকসামের মতো আরও প্রতিভাবান খেলোয়াড় উঠে এলে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।