আমেরিকার সঙ্গে ‘দেশবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মৌলভীবাজারে যুব ইউনিয়নের বিক্ষোভ

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬

আমেরিকার সঙ্গে ‘দেশবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মৌলভীবাজারে যুব ইউনিয়নের বিক্ষোভ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৯ এপ্রিল ২০২৬ : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ‘দেশবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) শহরের চৌমুহনা এলাকায় এ কর্মসূচিতে বামপন্থী এই সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Manual5 Ad Code

সমাবেশে সভাপতিত্ব করেন আয়কর আইনজীবী মো. আবু রেজা সিদ্দিকী ইমন এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট আবুল হায়দার তারিক।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়া।

এছাড়া বক্তব্য দেন কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক কমরেড জহর লাল দত্ত, যুব ইউনিয়নের সদর উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুকান্ত নন্দী, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি জ্যোতিষ মোহন্তসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করা হয়েছে তা জনগণের স্বার্থ বিবেচনা না করে ‘গোপনে ও তড়িঘড়ি করে’ সম্পাদিত হয়েছে। তাদের দাবি, সাধারণত পারস্পরিক বাণিজ্য চুক্তিতে উভয় দেশের মধ্যে সমতা বজায় থাকে, কিন্তু বর্তমান চুক্তিটি একতরফাভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে।

Manual3 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, “এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক বাজার থেকে প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য আমদানির স্বাধীনতা হারাতে পারে। এতে দেশীয় শিল্প, কৃষি ও ভোক্তা স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।”

Manual4 Ad Code

তারা অবিলম্বে এই চুক্তি বাতিলের দাবি জানান এবং বিষয়টি জনসম্মুখে প্রকাশ করে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

এ সময় বক্তারা নিত্যপ্রয়োজনীয় জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে এলপিজি গ্যাসের দাম কমানো, ডিজেল, পেট্রোল ও অকটেন নিয়ে ‘হয়রানি’ বন্ধ এবং জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।

Manual8 Ad Code

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।