ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট বিনিময়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট বিনিময়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১২ এপ্রিল ২০২৬ : ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং এর বিনিময়ে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহে দেশের সকল তফসিলি ব্যাংককে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Manual8 Ad Code

সম্প্রতি জারি করা এক পরিপত্রে কেন্দ্রীয় ব্যাংক জানায়, জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করার স্বার্থে সকল ব্যাংকের সকল শাখাকে বিধি মোতাবেক ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং বিনিময় সেবা নিয়মিতভাবে প্রদান করতে হবে।

Manual7 Ad Code

পরিপত্রে বলা হয়, এ বিষয়ে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর জারি করা ডিসিএম পরিপত্র নং-০৪/২০২৫ এর নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এখনো ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের আধিক্য পরিলক্ষিত হচ্ছে, যা সাধারণ লেনদেনে ভোগান্তি সৃষ্টি করছে।

এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ‘পরিচ্ছন্ন নোট নীতিমালা’ বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের নিকট থেকে বিভিন্ন মূল্যমানের ক্ষতিগ্রস্ত নোট, বিশেষ করে ছোট মূল্যমানের ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট, ব্যাংকের বিশেষ কাউন্টারের মাধ্যমে নিয়মিতভাবে গ্রহণ করে তাৎক্ষণিকভাবে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোটের মাধ্যমে বিনিময় করার নির্দেশ দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

এছাড়া, কোনো ব্যাংকের কোনো শাখা এ ধরনের সেবা প্রদানে অনীহা দেখালে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পরিপত্রে সতর্ক করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট সকল ব্যাংককে যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

Manual6 Ad Code