সাবেক ব্যাংকার নাজির উদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬

সাবেক ব্যাংকার নাজির উদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৪ এপ্রিল ২০২৬ : শ্রীমঙ্গলের সুপরিচিত মুখ, সাবেক ব্যাংকার নাজির উদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

২০২৫ সালের ১৪ এপ্রিল সন্ধ্যার পর নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন। তার অকাল প্রয়াণে সে সময় শ্রীমঙ্গলজুড়ে নেমে আসে শোকের ছায়া, যা এখনও তার স্বজন, বন্ধু ও সহকর্মীদের হৃদয়ে সমানভাবে বেদনাদায়ক স্মৃতি হয়ে রয়েছে।

নাজির উদ্দিন আহমেদ আইএফআইসি ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি ছিলেন দক্ষ, দায়িত্বশীল এবং সহকর্মীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ। ব্যক্তিজীবনে তার বিনয়ী আচরণ, সহৃদয়তা এবং সহজ-সরল জীবনযাপন তাকে সবার কাছে প্রিয় করে তোলে।

Manual3 Ad Code

তিনি শ্রীমঙ্গলের গুহ রোডস্থ লংলা হাউজের বাসিন্দা হাজী ফরিদ উদ্দিনের ভাতিজা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত কলেজ রোডস্থ নিজ বাসভবনে বসবাস করছিলেন। তার জানাজার নামাজ মৃত্যুর পরদিন বাদ জোহর শ্রীমঙ্গল জামে মসজিদে অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে তাকে শেষ বিদায় জানান।

Manual2 Ad Code

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দিনব্যাপী পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি তার বন্ধুমহল ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করে বিভিন্ন পোস্ট দিচ্ছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করছেন।

তার মৃত্যুর পর ওই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ঘনিষ্ঠ বন্ধু শোকবার্তায় লিখেছিলেন, “অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু নাজির উদ্দিন আহমেদ আজ সন্ধ্যা ৭টায় না ফেরার দেশে চলে গেছে। তার এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার সহৃদয়তা, স্নিগ্ধ ব্যবহারে তিনি সবার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। এ এক অপূরণীয় শূন্যতা তৈরি করে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন।”

প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি এক স্মরণবার্তায় বলেন, “নাজির উদ্দিন আহমেদ ছিলেন একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ। সমাজের প্রতি তার দায়বদ্ধতা এবং মানুষের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক তাকে আলাদা মর্যাদা দিয়েছে। তার মৃত্যু শ্রীমঙ্গলের জন্য একটি অপূরণীয় ক্ষতি।”

Manual3 Ad Code

স্থানীয় বাসিন্দারা জানান, নাজির উদ্দিন আহমেদ শুধু একজন ব্যাংকারই ছিলেন না, বরং তিনি ছিলেন সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত একজন নীরব কর্মী। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য।

Manual8 Ad Code

তার প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবার, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছেন। শ্রীমঙ্গলের মানুষের হৃদয়ে তিনি আজও বেঁচে আছেন একজন সদালাপী, সৎ ও মানবিক মানুষ হিসেবে।

এ সংক্রান্ত আরও সংবাদ