বেঙ্গলী মিডিয়াম হাইস্কুলে শিক্ষার্থীদের উৎপাদিত সবজি প্রদর্শনী

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬

বেঙ্গলী মিডিয়াম হাইস্কুলে শিক্ষার্থীদের উৎপাদিত সবজি প্রদর্শনী

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ এপ্রিল ২০২৬ : অপরিকল্পিত নগর বিস্তার ও অবকাঠামো উন্নয়নের কারণে শহরে সবুজের পরিমাণ ক্রমেই হ্রাস পাওয়ায় প্রতি বছরই নগরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে| এই প্রেক্ষাপটে স্বল্প পরিসরে সবুজায়ন একটি কার্যকর ও সময়োপযোগী সমাধান। এই ধারণাকে সামনে রেখে রাজধানীর বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলের মাঠের একটি কর্ণারে খেলাধুলার জন্য প্রয়োজনীয় জায়গা অক্ষুণ্ন রেখে শিক্ষার্থীরা সবজি বাগান তৈরি করেছে। শিক্ষার্থীদের নিজেদের পরিচর্যায় উৎপাদিত বিভিন্ন সবজি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যাশা এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করবে এবং তাদের নেতৃত্ব বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডা, বেঙ্গলী মিডিয়াম হাইস্কুল এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে আয়োজিত “জলবায়ু বিপর্যয়রোধ ও নিরাপদ খাদ্য উৎপাদনে স্বল্প পরিসরে সবুজায়ন: সবজি প্রদর্শনী” শীর্ষক আয়োজনে বক্তারা এসব কথা বলেন।

Manual8 Ad Code

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা প্রমা সাহা’র সঞ্চালনায় এবং বেঙ্গলী মিডিয়াম হাইস্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাসের সভাপতিত্বে আয়োজনে বক্তব্য রাখেন বেঙ্গলী মিডিয়াম হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক মো: জাকির হোসেন এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার।

Manual1 Ad Code

বক্তারা বলেন, স্বল্প পরিসরে সবুজায়ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদ কৃষি পদ্ধতি, কৃষির সঙ্গে জলবায়ুর আন্তঃসম্পর্ক, পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসসহ বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেছে। একজন অভিজ্ঞ কৃষিবিদের তত্ত্বাবধানে তাদের নিরাপদ কৃষি চর্চার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা স্বল্প জায়গায় টেকসই খাদ্য উৎপাদনের কৌশল রপ্ত করতে পারে। এই উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগরকৃষির অংশ হিসেবে শিক্ষার্থীরা যদি নিয়মিত বাগানের যত্ন নেয়, গাছের পরিচর্যা করে, সঠিক সেচব্যবস্থা অনুসরণ করে তবে তারা কৃষি ও পরিবেশ সংরক্ষণের প্রতি স্বাভাবিকভাবেই আগ্রহী হয়ে উঠবে। জলবায়ু সংকট মোকাবিলায় এ ধরনের ছোট কিন্তু ইতিবাচক উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

আলোচনা পর্ব শেষে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের কৃষিবিদ ইমরান মিয়া ও ইন্টার্ন ফাইয়াজ আহমেদ ফুয়াদের পরিচালনায় শিক্ষার্থীরা ফসল উত্তোলনের কৌশল রপ্ত করে এবং বাগানে উৎপাদিত বিভিন্ন সবজি উত্তোলনের পরে একটি প্রদর্শনীর আয়োজন করে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ