মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬

মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৪ এপ্রিল ২০২৬ : মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাইকরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করা হয়।

Manual4 Ad Code

নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে সকাল ৮টা থেকে এ প্রক্রিয়া শুরু হয়। প্রথম দিনে শতাধিক প্রার্থী অংশগ্রহণ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রার্থীদের উচ্চতা, ওজন, বুকের মাপসহ নির্ধারিত শারীরিক মানদণ্ড যাচাই করা হয় এবং প্রয়োজনীয় শিক্ষাগত ও ব্যক্তিগত কাগজপত্র পরীক্ষা করা হয়।

নিয়োগ কার্যক্রমের শুরুতে পুলিশ সুপার বলেন, “যোগ্যতা, মেধা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে। পুরো প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর।” তিনি প্রার্থীদের কোনো ধরনের তদবির বা অনৈতিক প্রভাব থেকে বিরত থাকার আহ্বান জানান।

Manual1 Ad Code

নিয়োগের দ্বিতীয় ধাপ হিসেবে শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (PET)। এ ধাপে প্রার্থীদের ২০০ মিটার দৌড়, নির্ধারিত সংখ্যক পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্পের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিটি ধাপ কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে এবং মানদণ্ডে উত্তীর্ণরাই পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পাবেন।

শারীরিক যাচাই কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মো. শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Manual7 Ad Code

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে রেকর্ড করা হচ্ছে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয় এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে। একই সঙ্গে প্রার্থীদের সুবিধার্থে মাঠে প্রয়োজনীয় মেডিকেল সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

Manual1 Ad Code

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ দেশের তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের সুযোগ হিসেবে বিবেচিত হয়। মৌলভীবাজার জেলার এ নিয়োগ কার্যক্রমে বিপুলসংখ্যক প্রার্থী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ