শ্রীমঙ্গল টু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্সপ্রেস 

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬

শ্রীমঙ্গল টু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্সপ্রেস 

Manual7 Ad Code

বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য |

????✨
কোথাও যাওয়ার আগে গন্তব্য ঠিক করা জরুরি। এই গন্তব্য ঠিক করতে করতেই কলেজ লাইফের শেষাংশে চলে আসি। তবুও সাধারণ ধারার বাইরে গিয়ে ভিন্ন পথ [left science] বেছে নেওয়ার সাহস করতে গিয়ে আরও সময় লেগে যায়। এইচএসসি পরীক্ষা শেষ হতেই সেই গন্তব্যে যাওয়ার জন্য বাহন হিসেবে বেছে নিই School of Excellence কে। শুরু হয় দীর্ঘ যাত্রা।

Manual7 Ad Code

টিকিট হিসেবে পরীক্ষায় জিপিএ 4.58 পাওয়ায় ফার্স্ট ক্লাস বুক করতে পারিনি। পরবর্তীতে ভোগান্তি হবে জেনেও শোভন চেয়ারেই রওনা দিলাম। বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের জব্বর মিশ্রণ থাকায় শুরুতেই ট্রেনের সিট খুঁজতে হিমশিম খেতে হলো। সেইসঙ্গে অতিরিক্ত যাত্রীর ভিড় পুরো যাত্রাকেই করে তুললো অস্থিতিশীল। স্টেশনের পর স্টেশন পার হতে থাকলেও গন্তব্যের তাড়নায় শক্ত করে হাল ধরে রাখি। অনিশ্চিত জীবনের আধারময় কোলাহলে অনিন্দ্য গতিতেই ছুটে চলছে ট্রেন।

ভোর হতে না হতেই সর্বশেষ স্টেশনে রেল এসে থামে। ‘আর যাওয়া যাবেনা’ শুনে নেমে পড়তে হয় আমাকে। D ইউনিটের সেই ভিড়ে বিলো এভারেজ স্কোর [47] নিয়ে গন্তব্যের অনিশ্চয়তায় ভুগতে থাকি। রাস্তায় দু-একজন ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না। তাদের মধ্যে একজনকে বিশ্বস্ত মনে করে [ Hemon’s Way ] অধরা গন্তব্যে এগোতে থাকি। বিশ্বস্ত সেই ব্যক্তিত্ব শেষমেশ আমাকে গন্তব্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। কিন্তু প্রবেশদ্বারে ভিড় অসহনীয় হওয়ায় মূল্যায়ন ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হয় না। কিছুটা বাধ্য হয়েই নিজের ধারণকৃত মেধা, মনন ও শিল্পের সংমিশ্রণ ভাইভা ও রিটেনের মাধ্যমে তুলে ধরতে হয় পৃথকভাবে। তারপর? অপেক্ষা…!

Manual3 Ad Code

প্রায় মাস এক পার হয়ে গেছে। গন্তব্য দর্শনের আনন্দ থেকে গন্তব্যে প্রবেশ করতে না পারার আক্ষেপটাই যেন যন্ত্রণা বাড়াচ্ছে। মানুষ গল্প শুনতে চাচ্ছে; তবে যাত্রার নয়, সফলতার! তাই আড়ালেই চলছে জীবন। শোনা যাচ্ছে, একজন ভদ্রলোক T ইউনিটে ২য় ও F ইউনিটে ১৯তম হয়ে আমার সেই ফেলে আসা গন্তব্যে প্রবেশের টিকিট পেয়েছে। অবাক করা বিষয়- একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের নাম মিলতেই পারে, তাই বলে রোল নম্বরও ⁉️
#
বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য
ডিপার্টমেন্ট অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন
২১তম আবর্তন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Manual6 Ad Code

পুনশ্চ: যাত্রাপথে পাশে পাওয়ার কৃতজ্ঞতা Hemon ভাই, Kabbo ভাই, Sompod ভাই, Tirtha Bhowmik দাদা, Enayet Ullah ভাই সহ আমার নাম না জানা অনেককে! ❤️

এ সংক্রান্ত আরও সংবাদ