শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৩ মে ২০২৬ : বাংলাদেশের পর্যটন নগরী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার (২৩ মে ২০২৬) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা। এতে সরকারি বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, পর্যটন খাতের উদ্যোক্তা, চা বাগান কর্তৃপক্ষ, সাংবাদিক, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

Manual2 Ad Code

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, এনডিসি। তিনি বলেন, “শ্রীমঙ্গল দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন অঞ্চল। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আতিথেয়তা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হারমোনি ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Manual4 Ad Code

তিনি আরও বলেন, সরকার পর্যটন শিল্পের উন্নয়ন ও আন্তর্জাতিক মানের পর্যটন পরিবেশ গড়ে তুলতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। হারমোনি ফেস্টিভ্যালের মতো আয়োজন শুধু বিনোদন নয়, এটি স্থানীয় অর্থনীতি, সংস্কৃতি ও পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), পর্যটন পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা।

সভায় আয়োজকরা জানান, অনুষ্ঠেয় হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ এ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন বলে সম্ভাবনা রয়েছে। এ ঘোষণা উপস্থিতদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।

প্রস্তুতিমূলক সভায় উৎসবের সম্ভাব্য ভেন্যু, অবকাঠামোগত প্রস্তুতি, পর্যটকদের নিরাপত্তা, যানজট নিরসন, আবহাওয়া পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ফিনলে চা বাগানের জেনারেল ম্যানেজার সৈয়দ সালাউদ্দিন বলেন, “শ্রীমঙ্গলের প্রাকৃতিক পরিবেশ ও চা বাগানের সৌন্দর্য আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে পারে। তবে বড় আয়োজনের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য রক্ষা জরুরি।”

শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন বলেন, উৎসবকে সফল করতে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ইতিবাচক প্রচারণা বাড়ানোর আহ্বান জানান তিনি।

গ্র্যান্ড সেলিম রিসোর্টের স্বত্বাধিকারী সেলিম মিয়া পর্যটকদের আবাসন ও আতিথেয়তা সেবা নিয়ে বক্তব্য রাখেন। রাধানগর ট্যুরিজম এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তারেকুর রহমান পাপ্পু স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

গ্রীন লিফ গেস্ট হাউসের স্বত্বাধিকারী ও গণমাধ্যমকর্মী এস কে দাস সুমন বলেন, শ্রীমঙ্গলে বড় পরিসরের উৎসব আয়োজনের ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও পর্যটক ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনা জরুরি।

Manual3 Ad Code

এছাড়া বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও স্মার্ট ট্যুরিজমের স্বত্বাধিকারী এম এ রকিব, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) জাবেদ হোসেন, মণিপুরী সম্প্রদায়ের নারী উদ্যোক্তা জয়া শর্মা এবং সাংবাদিক ও কবি লুৎফর রহমানসহ অনেকে।

বক্তারা বলেন, হারমোনি ফেস্টিভ্যাল শ্রীমঙ্গলের বহুজাতিক সংস্কৃতি, নৃতাত্ত্বিক ঐতিহ্য, লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি বড় সুযোগ। তারা স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে উৎসব সফল করার আহ্বান জানান।

সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পর্যটকদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ ও জরুরি সেবার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

Manual5 Ad Code

সংশ্লিষ্টরা আশা করছেন, হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফলভাবে আয়োজন করা গেলে শ্রীমঙ্গলের পর্যটন শিল্পে নতুন গতি সঞ্চার হবে এবং দেশ-বিদেশের পর্যটকদের কাছে নতুনভাবে পরিচিতি পাবে এই চায়ের রাজধানী।