সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬
বর্তমান বিশ্বে ডেটা এখন নতুন শক্তি। গবেষণা, ব্যবসা, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে গণমাধ্যম–প্ৰায় সব ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণের জন্য ডেটা বিশ্লেষণের গুরুত্ব বাড়ছে। ফলে ডেটা অ্যানালাইসিস কেবল একটি প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং আধুনিক কর্মক্ষেত্রে অন্যতম চাহিদাসম্পন্ন যোগ্যতায় পরিণত হয়েছে।
বিশ্বজুড়ে এখন ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট এবং মেশিন লার্নিং-সম্পর্কিত পেশাজীবীদের চাহিদা দ্রুত বাড়ছে। যারা ভবিষ্যতে প্রযুক্তি, গবেষণা বা ডেটাভিত্তিক পেশায় ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য ডেটা অ্যানালাইসিস শেখা হতে পারে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এমন শিক্ষার্থীদের জন্য অনলাইনে বেশ কিছু বিনামূল্যের কোর্স রয়েছে, যেগুলো সম্পন্ন করলে প্রফেশনাল সার্টিফিকেটও পাওয়া যাবে। এসব কোর্সে ডেটা বিশ্লেষণ, প্রোগ্রামিং, মেশিন লার্নিং, ডেটা ভিজ্যুয়ালাইজেশনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হয়।
Intro to Data Analysis এই
কোর্সে ডেটা ক্লিনিং, বিশ্লেষণ এবং ভিজ্যুয়ালাইজেশনের মৌলিক ধারণা শেখানো হবে। পাশাপাশি বাস্তবভিত্তিক প্রশ্ন তৈরি এবং ডেটা থেকে উত্তর খুঁজে বের করার কৌশলও শেখানো হবে।
লিংক : https://tinyurl.com/Azizul Haque YU01
Data Analysis with R
শিখতে চান, তাদের জন্য এই কোর্স কার্যকর। এখানে dataset analysis, summary তৈরি এবং নিজস্ব data analysis project তৈরির অভিজ্ঞতা পাওয়া
যাবে।
লিংক : https://tinyurl.com/Azizul Haque YU02
SQL for Data Analysis
ডেটাবেজ ব্যবস্থাপনায় SQL অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা । এই কোর্সে data select, manipulate, aggregate I join করার কৌশল শেখানো হবে। পাশাপাশি subquery, window function I query optimization নিয়েও ধারণা দেওয়া হবে।
লিংক: https://tinyurl.com/Azizul Haque YU03
Intro to Machine Learning
মেশিন লার্নিং বর্তমানে প্রযুক্তি জগতের অন্যতম আলোচিত ক্ষেত্র। এই কোর্সে machine learning-এর মৌলিক ধারণা এবং বাস্তব ডেটাসেটে এর ব্যবহার শেখানো হবে । লিংক:https://tinyurl.com/Azizul Haque YU04
Data Wrangling with MongoDB বাস্তব জীবনের ডেটা অনেক সময় অগোছালো ও জটিল হয়। এই কোর্সে messy data সংগঠিত করা, রূ পান্তর করা এবং প্রয়োজনীয় তথ্য বের করার কৌশল শেখানো হবে।
যারা R প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ডেটা বিশ্লেষণ লিংক : https://tinyurl.com/AzizulHaque YU05
Data Visualization
ডেটা বিশ্লেষণের ফলাফল কার্যকরভাবে উপস্থাপন করতে ডেটা ভিজ্যুয়ালাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কোর্সে visualization-এর মৌলিক ধারণা ও design techniques শেখানো হবে।
লিংক : https://tinyurl.com/Azizul HaqueYUO6
Data Structures
Pzthon ব্যবহার করে array, linked list, tree এবং hash map-এর মতো গুরুত্বপূর্ণ data structures শেখানো হবে এই কোর্সে। পাশাপাশি problem solving skill 3 coding logic উন্নয়নের সুযোগ থাকবে । লিংক : https://tinyurl.com/Azizul HaqueYU07
Data Science Interview Preparation ডেটা সায়েন্স-সম্পর্কিত চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতির জন্য এই কোর্সটি িসহায়ক হতে পারে। এখানে data analysis, machine learning, algorithms ও data structures সম্পর্কিত প্রশ্ন অনুশীলনের সুযোগ রয়েছে।
লিংক : https://tinyurl.com/Azizul HaqueYU08
বর্তমান সময়ের চাকরির বাজারে প্রযুক্তিগত দক্ষতার গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। তাই বিশ্ববিদ্যালয় শিক্ষার পাশাপাশি এমন অনলাইন কোর্সে অংশগ্রহণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারে বাড়তি সুবিধা এনে দিতে পারে। উপরে উল্লিখিত শর্ট লিংকগুলোর মাধ্যমে কোর্সের মূল লিংকে প্রবেশ করার পর সেটি বুকমার্ক করে রাখতে পারেন।
#
আজিজুল হক
সহকারী অধ্যাপক
ইয়েংনাম ইউনিভার্সিটি,
দক্ষিণ কোরিয়া।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি