ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম আর নেই

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, মে ২৮, ২০২৬

ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম আর নেই

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঠাকুরগাঁও, ২৮ মে ২০২৬ : ঠাকুরগাঁও–২ আসনের (বালিয়াডাঙ্গি, হরিপুর উপজেলা ও রানীশংকৈল উপজেলার একাংশ) সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের মৃত্যু হয়েছে।

Manual3 Ad Code

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজনীতিবিদ দবিরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী মো. কামরুজ্জামান। আজ সন্ধ্যা ৬টার দিকে তিনি বলেন, আগামীকাল শুক্রবার বালিয়াডাঙ্গীর পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে। তবে জানাজার সময় এখনো নির্ধারণ করা হয়নি।

Manual4 Ad Code

মৃত্যুকালে দবিরুল ইসলামের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি ১৯৮৬ সালের নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে ১৫-দলীয় জোটের প্রার্থী হয়ে ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে জয়লাভের পর ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগ দেন তিনি। একই বছর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনেও জয়ী হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Manual7 Ad Code

সর্বশেষ ২০১৮ সালে জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন দবিরুল। তবে ২০২৪ সালের সংসদ নির্বাচনে দবিরুলের বদলে তাঁর ছেলে মাজহারুল ইসলামকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। নির্বাচনে মাজহারুল ইসলাম জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ