বুড়িচংয়ে হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬

বুড়িচংয়ে হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), ৩১ মে ২০২৬ : কুমিল্লার বুড়িচং উপজেলায় হঠাৎ ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রবিবার (৩১ মে ২০২৬) সকাল ৭টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Manual8 Ad Code

স্থানীয়দের দাবি, ভোর থেকেই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার ও কোরপাই এলাকায় জড়ো হতে থাকেন। পরে সকাল ৭টার দিকে তারা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি এলাকায় কিছু সময় প্রদক্ষিণ করে দ্রুত শেষ করা হয়।

Manual1 Ad Code

সূত্র জানায়, শেখ হাসিনার নির্দেশনায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহেতাসামুল হাসান রুমির পৃষ্ঠপোষকতায় এবং বুড়িচং উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিনের উদ্যোগে মিছিলটির আয়োজন করা হয়।

Manual4 Ad Code

মিছিলের বিষয়ে যুবলীগ নেতা জালাল উদ্দিন বলেন, দুই শতাধিক নেতাকর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় আমরা মিছিল করেছি।

এদিকে, বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী বলেন, আওয়ামী লীগ গোপনে মিছিল করেছে। বিষয়টি নিয়ে আমাদের সংসদ সদস্য জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি প্রশাসন কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি, সে বিষয়েও জানতে চাইব।

তবে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, কোরপাই এলাকায় কিছু লোক একত্রিত হওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা দ্রুত সেখান থেকে সরে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Manual1 Ad Code

ঘটনাটি এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।