শ্রীমঙ্গলে ঘরের টিনের চাল খুলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্রীমঙ্গলে ঘরের টিনের চাল খুলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৫ সেপ্টেম্বর ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গভীর রাতে ঘরের টিনের চাল খুলে প্রবেশ করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় জগন্নাথ ভর (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual6 Ad Code

গ্রেপ্তার জগন্নাথ ভর উপজেলার কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা-বাগান এলাকার বাসিন্দা। তিনি মতিলাল ভর ওরফে টিমলার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ভুক্তভোগী শুভা চাষা (৩৫) নিজ বাড়িতে একা ছিলেন। তাঁর স্বামী সেতু চাষা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

Manual7 Ad Code

এজাহারে অভিযোগ করা হয়, ওই রাতে জগন্নাথ ভর ঘরের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করেন। পরে ঘুমন্ত গৃহবধূর মুখ চেপে ধরে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি আবারও ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগী কৌশলে ঘরের বাইরে বের হয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা ভুক্তভোগীকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর ভুক্তভোগীর স্বামী সেতু চাষা শ্রীমঙ্গল থানায় মামলা করেন।

Manual6 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় এ ঘটনায় মামলা নম্বর ৯-এ মামলা রুজু করা হয়। মামলাটির তদন্ত করছেন থানার উপপরিদর্শক (এসআই) দীপংকর। পরে পুলিশ মামলার আসামি জগন্নাথ ভরকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগীর স্বামী সেতু চাষা জানান, স্ত্রীর চিকিৎসা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার কারণে মামলা করতে কিছুটা সময় লেগেছে।

Manual7 Ad Code

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।