সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬ : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও সৈয়দা আরজুমান নার্গিস দম্পতির একমাত্র ছেলে সায়েম উর রহমান সায়েমের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে আজ বাদ আসর রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনরা অংশ নেবেন।
সায়েম উর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দেশবাসী ও তাঁর শুভাকাঙ্ক্ষীদের নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন তাঁর বাবা জাহাঙ্গীর কবির নানক ও মা সৈয়দা আরজুমান নার্গিস।
২০১১ সালের ৬ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হন সায়েম। মর্মান্তিক ওই দুর্ঘটনায় অকালেই প্রাণ হারান তিনি।
সায়েমের মৃত্যুতে নানক ও তাঁর পরিবারে নেমে আসে শোকের ছায়া। দীর্ঘ ১৫ বছর পরও স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর স্মৃতি অম্লান হয়ে আছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়েছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি