মাধবপুরে উপজেলা আ.লীগের সাবেক সভাপতি শাহ মো. মুসলিম গ্রেপ্তার

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

মাধবপুরে উপজেলা আ.লীগের সাবেক সভাপতি শাহ মো. মুসলিম গ্রেপ্তার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মাধবপুর (হবিগঞ্জ), ০৯ সেপ্টেম্বর ২০২৬ : হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাধবপুর পৌরসভার সাবেক মেয়র শাহ মো. মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual2 Ad Code

তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও ঢাকায় চেক ডিজঅনারের পৃথক তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে মাধবপুর পৌর এলাকার একটি বাসা থেকে শাহ মো. মুসলিমকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে তাঁকে হবিগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মঙ্গলবার রাতে পৌর এলাকার স্বপন মিয়ার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে চেক ডিজঅনারের পৃথক তিনটি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও ঢাকায় করা মামলাও রয়েছে। এসব মামলায় তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এর মধ্যে দুটি মামলায় আদালত তাঁকে সাজা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ