ভিনটেজ ছবি বানানোর ট্রেন্ড ও ইতিবাচকতা

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

ভিনটেজ ছবি বানানোর ট্রেন্ড ও ইতিবাচকতা

Manual7 Ad Code

সাজিয়া তন্বী |

ফেইসবুকের সাম্প্রতিক এই ৮০ দশকের ভিনটেজ ছবি বানানোর ট্রেন্ডটি নিয়ে কথা না বলে পারলাম না।

আমাদের নিউজফিডে প্রায়ই নীল পরী-লাল পরীর কুরুচিকর ঝগড়া, অর্ধনগ্ন মহিলাদের মারামারি কিংবা সস্তা বিতর্কের মতো অনর্থক কন্টেন্ট ভেসে ওঠে। সেই তুলনায় মানুষ যখন অন্তত ক্ষতিকর কোনো কিছু না করে নিজেদের পছন্দমতো ছবি দিয়ে একটু আনন্দ বা ফান করছে, সেটা তো অনেক ভালো! অথচ একদল মানুষের কাজই হলো যেকোনো জিনিসে অহেতুক নেতিবাচকতা খোঁজা এবং ট্রোল করা।

সব ট্রেন্ড সবার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। একটা বিষয় আপনার ভালো না-ই লাগতে পারে। কিন্তু সেটা যদি অন্য কারো ক্ষতি না করে, তবে অন্যদের আনন্দকে ছোট করার কোনো মানে হয় না।
আপনার যদি ভালো না লাগে, সহজ সমাধান, এড়িয়ে যান, Avoid। স্ক্রল ডাউন করে চলে যান।
আপনার যদি ভালো লাগে, উপভোগ করুন, নিজের একটি ছবি বানিয়ে সুন্দর স্মৃতির অংশ হন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।

Manual1 Ad Code

সবকিছুতে অযথা ট্রোল, বিচারবুদ্ধি আর নেতিবাচক মানসিকতা প্রকাশ করা বন্ধ করা উচিত। জীবনটাকে অত জটিল না বানিয়ে ইতিবাচকভাবে ট্রাই করে দেখুন, আশেপাশের পরিবেশটাও সুন্দর থাকবে।

Manual6 Ad Code

কত চুল আমার my god!

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ