নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ উদ্যোক্তা উন্নয়নে প্রি-কপ৩১ সম্মেলন ২৬ সেপ্টেম্বর

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬

নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ উদ্যোক্তা উন্নয়নে প্রি-কপ৩১ সম্মেলন ২৬ সেপ্টেম্বর

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬ : নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, পরিচ্ছন্ন প্রযুক্তির ব্যবহার এবং সবুজ উদ্যোক্তা তৈরির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের করণীয় নির্ধারণে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রি-কপ৩১ কনফারেন্স অন রিনিউএবল এনার্জি অ্যান্ড গ্রিন এন্টারপ্রেনারশিপ’।

আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১) সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি, পরিচ্ছন্ন প্রযুক্তি, জলবায়ু উদ্ভাবন এবং পরিবেশবান্ধব ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে জলবায়ু সহনশীলতা ও কম কার্বনভিত্তিক অর্থনীতিতে বাংলাদেশের রূপান্তর ত্বরান্বিত করার বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে নীতিনির্ধারক ও নীতিসহায়ক, সরকারি কর্মকর্তা, জলবায়ু ও জ্বালানি বিশেষজ্ঞ, গবেষক, তরুণ নেতৃত্ব, তরুণ উদ্ভাবক এবং সবুজ উদ্যোগের উদ্যোক্তাসহ ২০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেবেন।

সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় হবে দেশে নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামোর সম্প্রসারণ এবং পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের লক্ষ্য অর্জনের সম্ভাব্য পথ। পাশাপাশি জলবায়ু প্রযুক্তি, সবুজ ব্যবসা, সার্কুলার অর্থনীতি এবং স্থানীয় পর্যায়ের উদ্ভাবনী উদ্যোগ নিয়েও আলোচনা হবে।

আয়োজকেরা জানিয়েছেন, সম্মেলনে বিভিন্ন অংশীজন ও তরুণদের মতামত সমন্বয় করে একটি সুপারিশমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এসব সুপারিশ বাংলাদেশের জলবায়ু নীতি ও আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় অংশীজনদের প্রত্যাশা তুলে ধরার ক্ষেত্রে সহায়ক হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

Manual1 Ad Code

সম্মেলনে বিভিন্ন প্রাতিষ্ঠানিক অংশীজন, জ্বালানি ও জলবায়ু গবেষক এবং তরুণ জলবায়ু উদ্যোক্তাদের মধ্যে মতবিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগও থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), মিশন গ্রিন বাংলাদেশ, ERPDF, CAPS, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DRDF) যৌথভাবে সম্মেলনটি আয়োজন করছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের জন্য আসন সীমিত রাখা হয়েছে। আগ্রহীদের অনলাইনে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

Manual1 Ad Code

নিবন্ধনের ঠিকানা: https://forms.gle/GJJJpUtNoyGE7kRg7

যোগাযোগ ও অংশীদারত্ব-সংক্রান্ত তথ্যের জন্য ফোন করা যাবে ০১৭৩৩৮০৬৮৮০ নম্বরে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ