এমসি কলেজ সায়েন্স ক্লাব ও লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব প্রতিনিধিদের সভা

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬

এমসি কলেজ সায়েন্স ক্লাব ও লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব প্রতিনিধিদের সভা

Manual6 Ad Code
  • ইতোমধ্যে ‘এলইউএসএসসি ইকো ফেস্ট ২০২৬’-এর অংশীদার হয়েছে এমসি কলেজ সায়েন্স ক্লাব

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ১৬ সেপ্টেম্বর ২০২৬ : সিলেটে পরিবেশ ও বিজ্ঞানভিত্তিক আয়োজন ‘LUSSC Eco Fest 2026’-এ অফিসিয়াল ক্লাব পার্টনার হিসেবে যুক্ত হয়েছে মুরারিচাঁদ কলেজ সায়েন্স ক্লাব (MCSC)। এ উপলক্ষে বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) মুরারিচাঁদ কলেজ সায়েন্স ক্লাব ও লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের (LUSSC) প্রতিনিধিদের মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

সভায় দুই সংগঠনের প্রতিনিধিরা পরিবেশ সচেতনতা, বিজ্ঞানচর্চা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ‘LUSSC Eco Fest 2026’-এর বিভিন্ন কার্যক্রম ও মুরারিচাঁদ কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিয়েও মতবিনিময় করা হয়।

মুরারিচাঁদ কলেজ সায়েন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘LUSSC Eco Fest 2026’-এর বিভিন্ন প্রতিযোগিতায় মুরারিচাঁদ কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীরা মুরারিচাঁদ কলেজ সায়েন্স ক্লাবের (MCSC) ক্লাব রুম থেকে নিবন্ধন ফরম সংগ্রহ করতে পারবেন।

Manual4 Ad Code

আয়োজক সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সঙ্গে এই অংশীদারিত্বকে ভবিষ্যতে যৌথভাবে আরও বিভিন্ন কার্যক্রম পরিচালনার একটি সুযোগ হিসেবেও দেখছে মুরারিচাঁদ কলেজ সায়েন্স ক্লাব।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ