মৌলভীবাজারে নবাগত রেঞ্জ ডিআইজির সফর

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

মৌলভীবাজারে নবাগত রেঞ্জ ডিআইজির সফর

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ : সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা সফর করেছেন।

Manual1 Ad Code

সফরকালে তিনি জেলা পুলিশের সদস্যদের সঙ্গে কল্যাণ সভায় অংশ নেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পর্যালোচনা বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

Manual3 Ad Code

পরে সকাল সাড়ে ১১টায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা তাঁদের কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। ডিআইজি তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো যথাযথ প্রক্রিয়ায় বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Manual8 Ad Code

কল্যাণ সভায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। একই সঙ্গে আধুনিক, মানবিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভা শেষে পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি নিমগাছ এবং পুলিশ সুপারের কার্যালয়ে একটি আমগাছের চারা রোপণ করেন রেঞ্জ ডিআইজি।

দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ডিআইজির সভাপতিত্বে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সব থানা ও ইউনিটের ইনচার্জদের অংশগ্রহণে মতবিনিময় ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন, আসন্ন দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাইফুল হক; ডিএসবির ডিআইও-১ আবুল কাশেম সরকারসহ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ