ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী ERLS আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী ERLS আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে

Manual2 Ad Code
  • থাকছেন দেশ-বিদেশের খ্যাতিমান ভাষাবিদরা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬ : ভাষা অধ্যয়ন ও গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি, সমকালীন তাত্ত্বিক আলোচনা এবং বৈশ্বিক গবেষণার বিভিন্ন দিক নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় বিআইএল আন্তর্জাতিক সম্মেলন অন এপিস্টেমিক রিকনফিগারেশনস ইন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ (ERLS 2026)।

Manual2 Ad Code

আগামী ৬ ও ৭ নভেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ভাষাবিজ্ঞান, ভাষা শিক্ষা ও ভাষা-গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক, শিক্ষাবিদ এবং উদীয়মান গবেষকেরা অংশ নেবেন। সম্মেলনে ভাষা অধ্যয়নের পরিবর্তনশীল জ্ঞানতাত্ত্বিক কাঠামো, নতুন গবেষণার দৃষ্টিভঙ্গি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ থাকবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্মেলনে স্পেন, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, চীন, কানাডা ও বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাবিদ ও গবেষকেরা অংশ নেবেন।

সম্মেলনের প্রধান বক্তা হিসেবে থাকছেন স্পেনের ইউনিভার্সিতাত পম্পেউ ফাবরা বার্সেলোনার অধ্যাপক ডেভিড ব্লক, দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব কেপটাউনের অধ্যাপক আনা ডিউমার্ট এবং যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক পিটার আই. ডি কস্তা।

আমন্ত্রিত বক্তা হিসেবে থাকছেন চীনের ফুদান ইউনিভার্সিটির অধ্যাপক ইয়ংইয়ান ঝেং এবং কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার ড. আনোয়ার আহমেদ।

Manual3 Ad Code

এ ছাড়া ‘রাইজিং স্কলারস’ পর্বে বাংলাদেশের ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর মোহাম্মদ মসিউর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ড. নাসরিন পারভিন অংশ নেবেন।

Manual8 Ad Code

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনটি গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে মতবিনিময় এবং একাডেমিক যোগাযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। দুইদিনের আয়োজনের বিভিন্ন পর্বে ভাষা অধ্যয়নসংক্রান্ত সমকালীন গবেষণা, নতুন চিন্তাধারা ও একাডেমিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হবে।

সম্মেলনে অংশগ্রহণের জন্য নিয়মিত নিবন্ধন কার্যক্রম ১১ সেপ্টেম্বর শুরু হয়েছে, যা চলবে ৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত। সম্মেলনের দ্বিতীয় দিন ৭ নভেম্বর অংশগ্রহণকারীদের জন্য সম্মেলন-পরবর্তী নৈশভোজের আয়োজনও রাখা হয়েছে।

আগ্রহীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের লিংক: https://forms.gle/dxHV7PCC6TtML9wy8

সম্মেলনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে: https://shorturl.at/O56H7

এ সংক্রান্ত আরও সংবাদ